বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

যাত্রী বেশি নেয়ায় মাঝ সাগরে আটকে গেল সেন্টমার্টিনগামী জাহাজ

এইচ এম ফরিদুল আলম শাহীন, ব্যুরো প্রধান, কক্সবাজার।

টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে সাড়ে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে ডুবোচরে আটকা পড়ে এমভি বার আউলিয়া নামের পর্যটকবাহী একটি জাহাজ।

ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পর্যটকদের।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের নাইক্ষ্যংদিয়া এলাকায় জাহাজটি ডুবোচরে আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকেরা।

তবে জাহাজ কর্তৃপক্ষ বলছে, হঠাৎ একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় কিছুক্ষণ বিরতি নেয় জাহাজটি। এরপর অপর একটি ইঞ্জিনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা পর জাহাজটি সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়।

এমভি বার আউলিয়া জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, ইঞ্জিন ত্রুটির কারণে পর্যটকদের নিয়ে নির্দিষ্ট সময়ে সেন্টমার্টিন পৌঁছানো সম্ভব হয়নি। ভাটার আগেই এই নৌপথে ডুবোচরগুলো অতিক্রম করতে হবে। তাই বেলা তিনটায় আবার জাহাজটি টেকনাফের উদ্দেশে ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ইনচার্জ আমজাদ হোসেন বলেন, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে টেকনাফের দমদমিয়াঘাট থেকে ৯টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে জাহাজগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক তোলা হয়েছে কি না, তা পরীক্ষা করেন কোস্টগার্ডের সদস্যরা।

ট্যুরিস্ট পুলিশের টেকনাফের উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিন জেটিঘাটের পৌঁছানোর কথা ছিল জাহাজটির। ডুবোচরে আটকে যাওয়ায় সেটি বেলা পৌনে দুইটার দিকে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়।

এমভি বার আউলিয়া জাহাজের কয়েকজন পর্যটক বলেন, ধারণাক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল জাহাজটিতে। টেকনাফের দমদমিয়া ঘাট থেকে ছেড়ে আসার ১ ঘণ্টা ২৫ মিনিট পর জাহাজটি নাফ নদীর মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকায় ডুবোচরে আটকে যায়। প্রায় ৪৫ মিনিট ডুবোচরে আটকে ছিল জাহাজটি। পরে বেলা পৌনে দুইটার দিকে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়। জাহাজ থেকে পর্যটকদের নামতে আরও আধা ঘণ্টার বেশি সময় লাগে। ওই জাহাজে সেন্টমার্টিনে যাওয়া অনেক পর্যটকেরই জাহাজটিতে করে বেলা তিনটায় টেকনাফে ফেরার টিকিট করা ছিল। ফলে তাঁরা আর সেন্টমার্টিনে নামেননি। এটাকে হয়রানিমূলক বলে মনে করছেন পর্যটকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

আরও পড়ুন

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...