বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের চেয়ে এইচএসসিতে ৭ লাখ আসন বেশি: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের চেয়ে এইচএসসিতে প্রায় ৭ লাখ বেশি আসন রয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সাহিত্যমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, যারা এইচএসসি পাস করে, কেউ কেউ বিভিন্ন পেশাগত যে শিক্ষা, সেখানে ভর্তি হবে। কেউ চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্যে, কেউ আইনে বিভাগে যান। অনেকেই আছে যারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়েও যান

এ ছাড়া সারাদেশে দুই হাজার ২৫৭টি কলেজ আছে, সেখানেও উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা যান। কেউ কেউ কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তি হন। সব মিলেয়ে পাস করার চাইতে আসন সংখ্যা বেশি রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সারাদেশে বিএনপি অরাজকতা সৃষ্টি করছে। আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শের মানুষেরা আজকে শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ইউনিয়নপর্যায়ে শান্তি সমাবেশ করছে। যারা শান্তি নষ্ট করছ, তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

এর আগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। অনুষ্ঠান জেলার সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...