মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ অনুষ্ঠিত

দৌলত শওকত , ফটিকছড়ি

মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক ব্যক্তিত্ব ইমামে আহলে সুন্নাত শায়খুল ইসলাম হযরত শাহ্সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর ৮৬ তম খোশরোজ শরীফ, রহমানিয়া মইনীয়া দরসে নেজামী আলিম মাদ্রাসা- হেফজ ও এতিমখানার তিন দিনব্যাপী সালানা জলসা, মহা সমারোহে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে।

এ উপলক্ষে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডরীয়া, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভারী ট্রাস্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন সংগঠন কতৃক খতমে কুরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, রওজায় গিলাফ চড়ানো, ফ্রি চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, আলোকচিত্র – ভিডিও প্রদর্শনী, মাদক বিরোধী গণস্বাক্ষর কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এদিকে, খোশরোজ শরীফ উপলক্ষে দেশ বিদেশের ভক্ত আশেকানের উপস্থিতিতে দরবার শরীফ এলাকা মুখরিত হয়ে উঠেছে।

অন্যদিকে, তিনদিনব্যাপী অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষায় ক্লোজ সার্কিট ক্যামরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর এক হাজার স্বেচ্ছাসেবক সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।

পুরো অনুষ্ঠান মনিটরিংয়ের জন্য দরবার শরীফের নায়েবে মুন্তাজেম শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানীর নেতৃত্বে তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে।

শুক্রবার ১০ ফেব্রুয়ারি  জুমার নামাজের পর খোশরোজ শরীফের প্রধান দিবসে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বশান্তি, নিপীড়িত মানবতার পরিত্রাণসহ দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করেন হুজুর কেবলার স্থলাভিষিক্ত আওলাদ মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...