শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

গুজব-মিথ্যাচার বাক স্বাধীনতা নয়, ঘাতকচক্রের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নয়: মেয়র

নিউজ ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেছেন, “গুজব-মিথ্যাচার বাক স্বাধীনতা নয়, ঘাতকচক্রের জন্য কোন লেভেল প্লেয়িং ফিল্ড নয়।

যারা গ্রেনেড মেরে প্রধান বিরোধী দলের নেত্রীসহ সামনের সারির সবাইকে হত্যা করে একই সাথে ১৫ আগস্ট আর তেসরা নভেম্বর এর পুনরাবৃত্তি ঘটিয়ে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো তাদের এখনও প্রকাশ্যে সভা সমাবেশ করতে দেয়াই মাননীয় প্রধানমন্ত্রীর উদারতা, আওয়ামীলীগের নেতা কর্মীদের সহনশীলতা।

কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এর বদলে যদি রাজপথে পেট্রোল বোমার আগুন সন্ত্রাস এর মাধ্যমে দেশের ও জনগণের জানমালের ক্ষতি সাধন করা হয় তাহলে আওয়ামী যুবলীগ এর নেতা কর্মীরা চুপ করে বসে থাকবে না। তারা রাজপথে সমুচিত জবাব দিবে।”

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে জামায়াত-বিএনপি’র নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর কদমতলী শুভপুর বাসস্ট্যান্ডে সংলগ্ন রাহাত সেন্টার এর বিপরীতে পলাশী মার্কেট এর সামনে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু ও মারুফুল ইসলাম মারুফের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, আলহাজ্ব এম এ লতিফ এমপি বলেন, “পদ্মা সেতু, মেট্রো রেল, পাতাল রেল, নদীর তলদেশে টানেলসহ লক্ষ কোটি টাকার মেগা প্রজেক্ট এর উন্নয়ন থেকে মেগা পার্সেন্টেজ খেতে না পারে হাওয়া ভবনের মিঃ টেন পার্সেন্ট ও তার সহযোগীদের মনে বড় জ্বালা।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে বক্তারা।

তাদের মনের আগুন ঘৃণার আগুন হয়ে সারা বাংলাদেশকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায়। কিন্তু কোন বিদেশী প্রভুর ছত্রছায়ায় আন্দোলনের অধিকার এর নামে দেশ জাতিকে নিয়ে তাদের এই ছিনিমিনি খেলতে দেয়া হবে না, শক্ত হাতে প্রতিরোধ করা হবে।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক মাহাবুবু হক মিয়া, সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, কাউন্সিলর আতাউ্ল্লাহ চৌধুরী, শওকত আলী, আসিফ খান, আবদুল মালেক, জাকের আহমেদ খোকন, নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, নুরনবী পারভেজ, মোঃ লোকমাান, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ফরহাদ আব্দুল্লাহ, মোঃ ইসমাঈল, দিদারুল আলম, নুসরাত জাহান শাওন, সোহেল রানা, মোঃ সালাউদ্দিন, মোঃ দিদার, মোঃ শরীফ, কাজী মোঃ আরিফ, সারোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, মোঃ সাজিবুল ইসলাম সজিব, ইয়াসিন আরাফাত, যুবায়ের হোসেন অভি, মোঃ এমরান, মোঃ কায়সার, জব্বার জনি, রমজান আলী, আবু নাছের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পি, কিরন নুরুল আজিম বাবুল, রিপন, আলী নুর রুবেল, টিপু খান, মোঃ মনির, মোঃ আরমান, মোঃ শোয়েব, মোঃ আরফাত, তানভীর বিন হাসান, মোস্তফা মামুন ভূইয়া, টিপু খানমনির আহমেদ, আমির হোসেন জুয়েল, মোহাম্মদ জুমা ইসলাম, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ লাভলু, জুয়েল খান, ওমর খালেখ সাগর, আব্দুল্লাহ আল সিফাত, মোহাম্মদ রিদয়, আশিকুর রহমান হিমেল, নুর নবি মোঃ শহিদুল্লাহ্ শহীদ, মোমিনুল হক, রোকন উদ্দিন, মাকসুদুর রহমান, মোঃ সোহেল, জাহিদুল আলম, মোঃ মাসুম, আলাউদ্দিন সোহেল, হৃদয় কুমার দাশ, নুর শরীফ রকি, আব্দুল্লাহ্ আল মামুন, নাজমুল হক নোমান, মোঃ জালাউদ্দিন, মোঃ রুবেল, রবিউল হোসেন, আকবর জুয়েল, সৈয়দ সুলতান, আবিদ হাসান, ইফেতাখার উদ্দিন ইফতি, হারুনুর রশীদ, নুরুল ইসলাম রিয়াদ, ওমর ফারুক, মোঃ আবসার, ইমাম হোসেন ইমন, দুঃখু মিয়া, সম্রাট, আরমান, পলাশ চক্রবর্তী, সজীব কান্তি দাশ, নবী, সাকিব, ইমন, উপল, প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে...

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

আরও পড়ুন

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...