মঙ্গলবার, ২৬ মে ২০২৬

পরীমনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা: গ্রেফতার ৫

বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ সোমবার, (১৪ জুন) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হারুনুর রশিদ এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে দুজন হলেন অমি (৪১) ও লিপি। রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ডিজে পার্টির নামে মাদকসেবন হতো বলে তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে মদ, বিয়ার, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।

এদিকে দুপুর ১২ টার দিকে পরীমনি বাদি হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাসির ইউ মাহমুদ ও অমির নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ছয় জনের বিরুদ্ধে রাজধানীর সাভার থানায় মামলা দায়ের করেন।

রোববার (১৩ জুন) সন্ধ্যায় পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রথম এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লেখেন। এরপর সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি তৎক্ষণাৎ তার নিজ বাসায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ঘটনা তুলে ধরেন এবং বিচার দাবি করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

সীতাকুণ্ডে রসুলপুর গ্রামে শত বছরের পুরনো ড্রেনের বন্ধ করে দেয়ায় দুই হাজার পরিবার পানিবন্দী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের রসুলপুর গ্রামের...

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে পাঁচটি বসতঘর।মঙ্গলবার (২৬ মে) ভোর...

আরও পড়ুন

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একটি টিম।সোমবার (২৫ মে)...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে পাঁচটি বসতঘর।মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দ নগর জব্বার বাপের বাড়িতে এ...