শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মাছ-মাংস ও ডিমের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের ব্যবধানে মাছ, মাংস ও ডিমসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এ ছাড়া কিছু পণ্যের দাম অপরিবর্তিত আছে এবং সবজির দাম খানিকটা কমেছে।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শীতের মৌসুমে সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। বাজারে করলার কেজি ৯০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, লম্বা ও গোল বেগুন ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা, লাউ আকারভেদে ৬০ থেকে ৭০ টাকায় এবং বাঁধাকপি ও ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা কলার হালি ২০ থেকে ৩০ টাকা এবং লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়। এ ছাড়া কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

বাজারে পেঁয়াজের কেজি ৪০ টাকা, রসুন ১২০ থেকে ১৫০ টাকা, আদা ১২০ থেকে ১৫০ টাকা, চায়না আদা ২৩০ থেকে ২৪০ টাকা, খোলা চিনি ১১৫ থেকে ১২০ টাকা, খোলা আটা ৬০ টাকা, প্যাকেট আটা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি মসুরের ডাল ১৪০ টাকা, ইন্ডিয়ান মসুরের ডাল ১২০ থেকে ১২৫ টাকা, লবণ ৩৮ থেকে ৪০ টাকা, সয়াবিন তেলের লিটার ১৮৭ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে ডিমের দামও ৬ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৪০ টাকা, হাঁসের ডিম ২১০ থেকে ২২০ টাকা এবং দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়।

এদিকে মুরগি, গরু ও খাসির মাংসের দামও বেড়েছে। ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩১০-৩২০ টাকা এবং লেয়ার মুরগি ২৯০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি গরুর মাংস এবং ১০০০ হাজার ১১০০ টাকা কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে।

সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে। কেজিতে ২০ টাকা বেড়ে রুই, কাতলা ও মৃগেল বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকায়। প্রতি কেজি তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা ও পাঙাশ মাছের কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় এবং চিংড়ির কেজি ৬০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি টেংরা, শিং ও বোয়াল মাছ ৬৫০ থেকে ৮০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। আর এক কেজির ইলিশের দাম পড়ছে ১০০০ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...