শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার মানুষের পাশে দাঁড়াচ্ছেন ফারাজ করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সারাদেশের আলোচিত তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। ইতোমধ্যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিয়েছেন তিনি।

জানা যায়, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাথে এবিষয়ে ফারাজ করিম চৌধুরীর আলাপচারিতা হয়। আগামীকাল শুক্রবার বাংলাদেশ থেকে একটি বিমান তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা দিবে এবং তাদের বিভিন্ন ধরনের শীতবস্ত্র সহ আনুষঙ্গিক জিনিসপত্র প্রয়োজন বলে আলাপচারিতায় জানানো হয়। এরই প্রেক্ষিতে আজ সকাল ১১ টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন ফারাজ করিম চৌধুরী।

আজ চট্টগ্রামের আগ্রাবাদস্থ সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের বিপরীতে অবস্থিত এস.এফ টাওয়ারের সামনে অস্থায়ী কালেকশন বুথ স্থাপন করেন তিনি। সেখানে ফারাজ করিম চৌধুরীর আহবানে অর্ধশত স্বেচ্ছাসেবী কম্বল, জ্যাকেট, সোয়েটার, স্যানিটারি ন্যাপকিন, মৌজা, বেবি ডায়াপার, আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী পাঠানোর জন্য প্যাকেটজাত করে প্রস্তুত করছেন। এসব সামগ্রী বৃহস্পতিবার রাত ৮ টার মধ্যে ট্রাকে ভর্তি করে ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসের উদ্দেশ্যে রওয়ানা দিবে।

আগামীকাল শুক্রবার দুপুর ৩ টায় ঢাকার বারিধারা ডিপলোমেটিক জোন, ৫ নং রোডের ৮ নং বাড়ীতে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে এসব সামগ্রী হস্তান্তর করা হবে।

যেখানেই মানবিক বিপর্যয় ঘটে, সেখানেই আশার আলো হয়ে দেখা মিলে মানবিক তরুণ ফারাজ করিম চৌধুরীর। করোনার কঠিন সময়ে, বিএম ডিপোর অগ্নিকান্ডের ঘটনায় ও সিলেট-কুড়িগ্রামের ভয়াবহ বন্যা সহ দেশের মানুষের প্রতিটি ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে পাশে দাঁড়ানো ফারাজ করিম চৌধুরী ইতোপূর্বে মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পাশে দাঁড়িয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...