বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নির্বাচনে না এলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে: আব্দুর রাজ্জাক

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিনিধি দলের সদস্যরা।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, দেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি ২০১৪ সালের মতো না আসে তবে আমি মনে করি বিএনপি অস্তিত্ব সংকটে পরবে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে তত্ত্বাবধায়ক সরকার মানতে বাধ্য করার কথা বলছে।

তারা ২০০৮ সাল থেকে আন্দোলন করছে। বিএনপি মনে করেছে আন্দোলন ধাপে ধাপে এগিয়ে নেবে। ১৪ বছর আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারেনি তাই আমার মনে হয় না তারা সরকারের পতন ঘটাতে পারবে।

কানাডার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমরা যখন রাশিয়া ও বেলারুশ থেকে পটাশিয়াম আনতে পারছিলাম না তখন পটাশিয়াম সরবরাহ করে কানাডিয়ান হাইকমিশনার একটা বড় ভূমিকা রেখেছিলেন।

তারা সেই সহযোগিতা অব্যাহত রাখবেন বলেছেন। তারা কিছু ব্যবসায়িক সমস্যার কথা জানিয়েছেন। আমরা সেগুলো মাথায় রেখেছি। কানাডার সঙ্গে ব্যবসাবাণিজ্য আরও সম্প্রসারণ ও সহজতর করতে আলোচনা করেছি।

আব্দুর রাজ্জাক বলেন, আমরা অনুরোধ করেছি তারা বাংলাদেশ থেকে বিভিন্ন কৃষিপণ্য নিতে পারে। সেই ব্যাপারে তারা সহযোগিতা করবে বলেছে। অ্যাগ্রো প্রসেসিংয়ে দক্ষতা বাড়াতে তারা এগিয়ে আসবে বলে আশ্বাস দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবিতে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ...