মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

আনোয়ারায় দু দিনব্যাপী জিনরতন মহাস্থবির বরণোৎসব শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী পুনঃনির্মিত তালসরা আনন্দরাম বিহার উৎসর্গ ও ধর্মদূত জিনরতন স্থবিরের ‘মহাস্থবির’ বরণোৎসব আজ থেকে শুরু।

তালসরা আনন্দরাম বিহারসংলগ্ন মাঠে ৯ ও ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ও শুক্রবার) দুই দিনব্যাপী বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষুরা। প্রথম দিনের অনুষ্ঠানে রয়েছে শান্তি শোভাযাত্রা ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালন।

এদিন সকালে সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং।

এ ছাড়া অনুষ্ঠানে উদ্বোধক প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাথের এবং প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত জিনানন্দ মহাথের।

এদিন বিকালে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তালসরা মুৎসুদ্দিপাড়া বিহারের অধ্যক্ষ সৌম্যসারথী শাসনমিত্র মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্মৃতিভাস্বর শীলভদ্র মহাথের।

দ্বিতীয় দিন মহাস্থবির বরণোৎসব অনুষ্ঠানে সংঘরাজ অজ্ঞমহাসদ্ধর্ম জ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের। ধর্মীয় আলোচনায় অংশ নেবেন দেশ ও বিদেশের খ্যাতিমান বৌদ্ধ ভিক্ষুরা।

জিনরতন স্থবিরের ‘মহাস্থবির’ বরণোৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন উদযাপন পরিষদের সভাপতি ধর্মমিত্র মহাস্থবির বলেন, আমরা দুই দিনব্যাপী অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি নিয়েছি। এই অনুষ্ঠানে দেশ ও বিদেশের খ্যাতিমান বৌদ্ধ ভিক্ষুরা আসবেন। এ ছাড়া বৌদ্ধ মহাসম্মেলন হাজারেরও বেশি পুণ্যার্থী অংশগ্রহণ করবেন। আমরা সবার সহযোগিতা কামনা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...