শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

খাতুনগঞ্জে ভোক্তার অভিযান, জরিমানা ৪০ হাজার

নিজস্ব প্রতিবেদক

দেশে ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযানের একদিন পর অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেবনাথ।

অভিযানের সময় প্রদর্শিত মূল্যতালিকার সঙ্গে বিক্রয় ভাউচারের অসঙ্গতি পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স নিশাত এন্টারপ্রাইজ ও মেসার্স বিএন ট্রেডার্স।

এ বিষয়ে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, মূলত চিনির বাজার স্থিতিশীল রাখতে খাতুনগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্যতালিকা, ক্রয় ও বিক্রয় ভাউচার, চিনির মজুত তদারকি করা হয়। বাজারে যথেষ্ট পরিমাণ চিনি মজুত রয়েছে বলে অভিযানে প্রতীয়মান হয়।

অভিযান চলাকালে দুই প্রতিষ্ঠানে প্রদর্শিত মূল্যতালিকার সাথে বিক্রয় রসিদের মিল না পাওয়ায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়।

চিনির বাজারে অস্থিরতাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খাতুনগঞ্জে অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসন।

এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে চড়া দামে চিনি বিক্রি, মূল্যতালিকা না থাকা এবং অনিয়মের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...