বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পতেঙ্গায় ৭ বছরের শিশুকে গরম খুন্তি দিয়ে নির্যাতন, গ্রেপ্তার মা ও সৎ বাবা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ৭ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে মা ও সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে পতেঙ্গা থানার ধুমপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রেহেনা আক্তার (২৪) বাগেরহাট জেলার মোড়ালগঞ্জ থানার বলভদ্রপুর এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও সেলিম উল্লাহ (৩০) বাঁশখালী থানার পূর্ব চাম্বল ফকিরপাড়ার জাফর ইসলামের ছেলে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, সাত বছরের ছেলেকে বাসায় সবসময় নির্যাতন করা হতো। শিশুটি সহ্য করতে না পেরে সবসময় কান্না করতে থাকে। সোমবার রাতে গরম স্টিলের খুন্তি দিয়ে নির্যাতন করা হচ্ছিল। শিশুটির কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মা ও সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে করা মামলায় শিশুটির মা ও বাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির বাবা তার মাকে ফেলে চলে যাওয়ার পর চার মাস আগে তার মা বিয়ে করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...