রবিবার, ১৯ জুলাই ২০২৬

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৫ জঙ্গি গ্রেফতার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নে র‍্যাবের সঙ্গে গোলাগুলি চলাকালে নতুন জঙ্গী সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ পাঁচ সদস্যকে গ্রেফতার করছে র‍্যাব। 

এ সময় দুই পক্ষের গোলাগুলিতে র‍্যাবের আট থেকে নয়জন সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তবে জঙ্গিদের ছবি প্রকাশ করা হয়নি। আগামীকাল বুধবার সকালে বান্দরবানস্থ র‍্যাব কার্যালয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাবের পক্ষ থেকে।

মঙ্গলবার বিকাল ৩টায় থানচি-লিক্রি সীমান্ত সড়কে তমা তঙ্গী পর্যটন স্পটে সংবাদিকদের সাথে বিফিং কালে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) জানান, কয়েকদিন ধরে বান্দরবান দুর্গম থানচি রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছে জঙ্গি সংগঠন এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব।

এসময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে । পরে ঘটনাস্থল থেকে পাঁচ জঙ্গি সদস্য কে আটক করতে সক্ষম হয়।তিনি জানান এই জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাবের মহাপরিচালক জানান, এই চলমান অভিযানে ৩৮ জন জঙ্গিকে আটক করতে সক্ষম হয়েছে। এবং পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ ১৪ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

এই অভিযান কতটুকু সফলতা পেয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, ১৩ অক্টোবর থেকে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করি অভিযানে ৮০ ভাগ সফলতা অর্জনের দাবি জানান র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...

কাপ্তাই বাঁধের জলকপাট খুলে প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি

বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বেড়ে যাওয়ার কারণে  রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন...