মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বান্দরবানে ১০টি ইটভাটাকে সাড়ে ২৮ লক্ষ টাকা জরিমানা

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে গড়া ওঠা ইটভাটায় পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ,প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের জুনিয়র কেমিস্ট মোঃ আবদুছ ছালাম এছাড়াও অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে লাইসেন্স ব্যতিত ইট প্রস্তুুত, বিভিন্নভাবে পাহাড় কাটা, ইটভাটায় ভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করা ও নিষিদ্ধ এলাকায় ইট ভাটা স্থাপনের অপরাধে ইউবিএন ইট ভাটাকে ২ লক্ষ পঞ্চাশ হাজার,ফোরবিএম ইটভাটাকে ৩ লক্ষ,ওয়াইএসবি ইটভাটাকে ৩ লক্ষ,এমএমবি ইটভাটাকে ৩ লক্ষ,এসএবি ইটভাটাকে ৩ লক্ষ,এসএমবি ইটভাটাকে ৩ লক্ষ,কেবিসি ইটভাটাকে ৩ লক্ষ,এসডাব্লিউবি ইটভাটাকে ২ লক্ষ পঞ্চাশ হাজার,এফএসি ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা করে এবং তা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ফাইতং এর মোট ১০ টি অবৈধ ইটভাটাকে ২৮ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সম্পর্কে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক ফকর উদ্দিন চৌধুরী বলেন, লামা উপজেলায় এখনো অনেক অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা পরিচালনা করে আসছে যার অধিকাংশই পরিবেশের ক্ষতিকরে আইন না মেনে পরিচালিত হয়ে আসছে।

তিনি আরো বলেন, অবৈধভাবে গড়ে উঠা সকল ইটভাটা উচ্ছেদ ও বন্ধে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...