মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রাউজানে পানির জন্য কৃষকদের হাহাকার, চাষাবাদ ব্যাহত

রায়হান ইসলাম , রাউজান

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর শাখা খালগুলো প্রায় শুকিয়ে গেছে । নষ্ট স্লুইসগেটের মেরামতের কাজ চলায় পানি প্রবাহ বন্ধ রয়েছে বেশ কিছুদিন ধরে। স্লুইস গেট মেরামত কাজের জন্য উপজেলার পূর্বগুজরা ও পশ্চিম গুজরা ইউনিয়নের দুই থেকে আড়াইশ একর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে।

অন্যদিকে উপজেলার বাগোয়ানের লাম্বুর হাটে একটি ব্রীজ নির্মাণে পাইলিং কাজের জন্য পানি প্রবাহিত বন্ধ থাকায় উপজেলার বাগোয়ান, পাহাড়তলী ও কদলপুরে প্রায় এক হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন উপজেলার পূর্বগুজরা, পশ্চিম গুজরা, কদলপুর, পাহাড়তলী ও বাগোয়ান ইউনিয়নের হাজারো কৃষক। সঠিক সময়ে পানি না পাওয়াতে অনেকটা দূভোর্গে পড়তে হচ্ছে কৃষকদের।

উপজেলা কৃষি বিভাগ সূত্র মতে, চলতি মৌসুম বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০০ হেক্টর।

কদলপুরের স্কীম পরিচলানাকারী মো. এখতিয়ার উদ্দিন বলেন, খালে পানি না থাকায় প্রায় দেড়শকানি জমিতে চাষাবাদ ব্যহত হচ্ছে। সিরাজ মিয়া নামে এক কৃষক বলেন, পানি না থাকায় চাষাবাদে সমস্যা হচ্ছে।

পূর্ব আঁধার মানিক এলাকার কৃষক পিযুষ কান্তি বিষু বলেন, তার চারটি সেচ প্রকল্প স্ক্রীমের আওতায় ৫শত একর ফসলী জমিতে কৃষকেরা বোরো ধানের চাষাবাদ করেন। স্লুইসগেট মেরামত কাজের জন্য পানি বন্ধ রাখায় পানি সরবরাহ সম্ভব হচ্ছেনা ।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, সরকার ও রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী অনাবাদী জমিতে চাষ করার জন্য কৃষকদের বিভিন্ন ধরনের সাহায্য-সহায়তা প্রদান করছেন ।

মগদাই স্লুইসগেট ও লাম্বুর হাটে ব্রীজ নির্মাণ কাজের পাইলিং এর জন্য রাউজানের পুর্ব আধার মানিক, পশ্চিম কদলপুর, উত্তর গুজরা, আধার মানিক, দেওয়ান পুর, বদু পাড়া, পশ্চিম কদলপুর, বড়ঠাকুর পাড়া এলাকায় প্রায় ১ হাজার একরের বেশী ফসলী জমিতে ধানের চারা রোপনে ব্যর্থ হয়ে হাহাকার করছেন।

এ ব্যাপারে রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন, মগদাইর স্লুইস গেটের জন্য প্রায় দুইশ-আড়াই শত ফসলি জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। অন্যদিকে বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাটে ব্রীজ নির্মাাণের পাইলিং কাজের জন্য প্রায় এক হাজার একর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। ব্রীজ নির্মাণ কাজের টিকাদার আগামী মঙ্গলবার পানি ছেড়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রামর উপ-সহকারী প্রকৌশলী অমিত মজুমদার বলেন, ‘হালদা-মগদাইখালের মুখে যে স্লুইস গেট রয়েছে সেটির সমস্যা দেখা দেওয়ায় মেরামত কাজ চলছে। অতি শিগগিরই খুলে দেওয়া হবে। মেরামত কাজ শেষ হতে সপ্তাহখানেক লাগবে না বলেও জানিয়েছেন তিনি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...