শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

চট্টগ্রাম নিউজ ডটকম

পাকিস্তানকে ফের ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। দেশটি ক্ষমা চাইলে সম্পর্ক উন্নয়নে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এমন আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শ্রীলঙ্কা সফর শেষে রোববার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সামনে এমনটাই দাবি করেন মন্ত্রী।

শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সফরে গত শনিবার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার সঙ্গে বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রীর।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি ক্ষমা চাইলে সম্পর্ক উন্নয়নে ওকালতি করার আশ্বাস দিয়েছি। হিনা রাব্বানি আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চেয়েছে। আমি বলেছি, সম্পর্ক বাড়ানোর একটি বড় উপায় হলো, ক্ষমা চাওয়া।

১৯৭১ সালে আপনারা যে গণহত্যা চালিয়েছেন তার জন্য পাবলিকলি ক্ষমা চান। তবেই সম্পর্ক বাড়ানোর বিষয়ে আমি তর্ক করব। তা না হলে আমার জন্য (সম্পর্ক বাড়ানো) কষ্ট হবে।

কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে ওনাদের কিছু সীমাবদ্ধতা আছে জানালে আমরাও সীমাবদ্ধতার কথা জানিয়ে দেই। তবে সম্পর্ক বাড়ানোর বিষয়ে পাকিস্তানের আচরণ খুবই ইতিবাচক। তারা চাচ্ছে, আমাদের সঙ্গে সুসম্পর্ক করতে।

তারা ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) চাচ্ছে। শুরুতে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় তারা। আমি বলেছি, আপনারা অনেক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন। তাই ব্যবসাটা একপক্ষীয় হয়ে গেছে বলে মন্তব্য করেন ড. এ কে আব্দুল মোমেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...