রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চারুকলাকে ক্যাম্পাসে ফেরত আনতে আবারো শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

এমদাদুল্লা সাকিব , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে নিতে আবারো অবস্থান কর্মসূচি পালন করেন চারুকলার শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০ টায় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে চারুকলার শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও এ আন্দোলনে তাদের পক্ষে অবস্থান নিতে দেখা যায়।

সুদর্শন চাকমা নামের বাংলা বিভাগের এক শিক্ষার্থী চট্টগ্রাম নিউজকে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নির্ভর করে চারুকলা, নাট্যকলা ও সংগীত এসব সাংস্কৃতিক বিভাগের উপর। এ বিভাগগুলোর মধ্যে চারুকলা ক্যম্পাসের সৌন্দর্য রক্ষার্থে অন্যতম প্রধান ভূমিকা পালন করে। চারুকলা ক্যাম্পাসের প্রাণ সঞ্চার করে। তাই তাদের এই যৌক্তিক দাবিতে আমিও প্লেকার্ড হাতে তাদের পক্ষে অবস্থান নিয়েছি।

এছাড়া চারুকলার শিক্ষার্থী সঞ্জয় চট্টগ্রাম নিউজকে তাদের আন্দোলনের ব্যাপারে বলেন, দেখুন আমাদের প্রাথমিক দাবি ছিলো ২২ দফা সংস্কার অথবা চারুকলাকে ক্যাম্পাসে ফেরত আনা, প্রশাসন আমাদের বলেছে ২২ দফা দাবি পূরণ করা সম্ভব নয় সেহেতু আমরা চারুকলাকে ক্যম্পাসে ফেরত চাই। এটা আমাদের অধিকার।

প্রসঙ্গত, চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ২২ দফা দাবিতে গত বছরের ২ নভেম্বর ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেন। শুরুতে তাদের আন্দোলন ইনস্টিটিউটের সংস্কার কেন্দ্রীক থাকলেও পরবর্তীতে তা ক্যাম্পাসে স্থানান্তরের একদফা দাবিতে রূপ নেয়।

লাগাতার আন্দোলনের এক পর্যায়ে শিক্ষামন্ত্রীর আহবানে শর্ত সাপেক্ষে গত ২৩ জানুয়ারি শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও সপ্তাহের মাথায় গত সোমবার আবারো ক্লাস বর্জন করে আন্দোলনে যান শিক্ষার্থীদের একাংশ।

অপরদিকে একইদিন ইন্সটিটিউটের মূল ফটকে সংস্কার আন্দোলনকারীদের পুনরায় তালা দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের অপর একটি অংশ। এসময় তারা ক্লাস চালু রাখার দাবি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য...

আরও পড়ুন

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...