শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বিএনপির সমাবেশে শ্লোগান নিয়ে দু’গ্রুপের মারামারি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে স্থানীয় নেতাদের নামে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় এক কর্মী আহত হয়েছে।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউরিতে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

তবে আহত কর্মীর নাম-পরিচয় জানা যায়নি। বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি।

জানা গেছে, স্থানীয় নেতাদের নাম ধরে শ্লোগান দেয়া নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়।

একপর্যায়ে একটি পক্ষ লাঠিসোঠা নিয়ে অন্য পক্ষণকে মারধরে উদ্যত হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে যায়। পরে মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বেরিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সমাবেশগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতাদের বক্তব্য চলাকালেই দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। এসময় এক গ্রুপ কাঠ ও লাঠি হাতে অপর গ্রুপকে ধাওয়া দেয়। পরে বিশৃঙ্খল কর্মীদের শান্ত করেন নেতারা।

তারা জানান, বেলা আড়াইটার পর ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে দলে দলে আসতে শুরু করেন হাজারো নেতাকর্মী। এসময় অবস্থান নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি বাধে।

এরপর লাঠি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একাধিকবার মঞ্চের সামনেই এ ঘটনা ঘটে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঞ্চে উপস্থিত ছিলেন।

এর আগে, বিএনপির সমাবেশ ঘিরে পুলিশ কাজীর দেউড়ি থেকে লাভলেন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...