রাউজানে পরিবেশবান্ধব পাটের তৈরি বিশেষ ঝুড়ি বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৪ ফেব্রুয়ারি প্রধান অতিথি থেকে ফিতা কেটে কর্মসূচীর উদ্বোধন করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদরাসা, অফিস আদালতে শুষ্ক আবর্জনা ফেলার জন্য প্রথম ধাপে ২ হাজার ঝুঁড়ি বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ৫০ হাজার বিতরণ করা হবে।
এ সময় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।
