শুক্রবার, ১ মে ২০২৬

হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে পুকুর থেকে পানি সেচ নিয়ে প্রতিপক্ষের হামলায় মোঃ বাদশা (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরের উপজেলার ৪ নং গুমানমর্দন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে জব্বার আলী চৌধুরী আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। সে উক্ত ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের পুত্র।

জানা যায়, গত বুধবার পারিবারিক অনুষ্ঠানের কাজে বাদশা পরিবার নিয়ে বাহিরে চলে যায়। শনিবার সকালে বাড়িতে এসে দেখতে পায় তার পুকুর থেকে পাম্প মেশিন দিয়ে প্রতিপক্ষ ক্ষেতে পানি সেচ দিচ্ছেন। এ বিষযে প্রতিপক্ষের সাথে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এ পযার্য়ে বাদশকে দুই দফায় বেধরক পিঠুনী দেয়। পরে সে গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সংবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) প্রেরণ করেন। এদিকে স্থানীয়রা প্রতিপক্ষ হামলাকারী মাহাবুব ( ৫৭)কে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন।

গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ও তার ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের জব্বার আলী চৌধুরী আলমের বাড়িতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ হয়তো জানা যাবে বলে উল্লেখ করেন।

থানার ওসি ( তদন্ত) নুরুল আলম , গণমাধ্যমকে প্রতিপক্ষের হামলা এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নিশ্চিত করে হামলাকারীকে আটক করেছেন বলে জানান। এ ব্যাপারে থানায় মামলা প্রস্তুতি চলছে। মামলার প্রক্রিয়ার শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...