মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

তুমব্রু সীমান্তে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক 

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর কোনার পাড়া শূন্য রেখায় আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প ও তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে তিনি সেখানে যান।

পরিদর্শনকালে রোহিঙ্গ্যা ক্যাম্পের সমস্যাসহ চলমান পরিস্থিতি সম্পর্কে বিজিবির কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

পরে মহাপরিচালক তুমব্রু বিওপির সৈনিক লাইন, ডিউটি পোস্ট পরিদর্শন করেন এবং তুমব্রু বিওপিতে সফরসঙ্গী অফিসার এবং সৈনিকদের সাথে দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক ঘুমধুম সড়ক হয়ে রামু সেক্টরের উদ্দেশ্য রওনা করেন। সন্ধ্যা নাগাদ কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও ঢাকা থেকে আসা অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

গত ১৮ জানুয়ারি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা এবং আরএসও’র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে অগ্নিসংযোগে ওই রোহিঙ্গা শিবিরটি সম্পূর্ণ পুড়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...