ফটিকছড়িতে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করছে পুলিশ।
বুধবার( ১ ফেব্রুয়ারি) উপজেলার বক্তপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছৈয়দ বাড়িত এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রুবাইদা আক্তার পাইরিন (১৯) । তার স্বামী দস্তগীর রুবেল দুবাই প্রবাসী হলেও বর্তমানে ছুটিতে এসেছে। তাদের আঠারো মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাইফুদ্দিন জানান, নিহতের ভাশুর শয়ন কক্ষের দরজা ভেঙ্গে লাশ নিচে নামিয়ে আনেন। তিনি আরো বলেন ,কী করনে এ মৃত্যু জানা না গেলও স্বামীর সাথে অভিমান সংক্রান্ত হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার এস.আই মাসুদ কামাল জানান, খবর পেয়ে লাশ করে থানায় নিয়ে আসা হয়েছে।
