মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

লিভারে টিউমার-শরীরে ক্যান্সার, বাঁচতে চায় শিশু মেহেরাজ

নিজস্ব প্রতিবেদক

যে বয়সে শিশুরা হৈ হুল্লোড় করে ঘর-পাড়া মাতিয়ে রাখে। আনন্দময় শৈশব উপভোগ করে, সে বয়সে জীবন বাঁচার আকুতি কতটা বেদনাদায়ক সে শিশুই জানে। ১০ বছরের শিশু মেহেরাজ মুনতাসির, পড়েন দ্বিতীয় শ্রেণিতে। হাসি খুশি আর দুরন্তপনা শিশুটির চোখে মুখে বিষাদের ছাপ। অতটুকু শিশুর বেঁচে থাকার কথা শুনলে যে কারো হৃদয় যে ডুকরে কাঁদবেই তাতে সন্দেহ নেই।

বাঁচার আকুতি আর নিদারুণ দৃশ্যে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছিলো কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) ক্বারী শফিক আহম্মদের বাড়ি। যদিও বর্তমানে শিশুটি থাকেন নানার বাড়িতে। নিজ বাড়ি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বুধপুরা গ্রামের আহমদ হাজীর বাড়ি। পিতার নাম মো. মহিউদ্দিন। তিনি একজন ক্ষুদ্র দোকানদার।

এই বয়সেই মেহেরাজের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতি রোগ ক্যান্সার। চিকিৎসা করানো হয় ঢাকার হেলথ এন্ড হোপ হাসপাতাল। এরপর ২০১২ সালে ভারতের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি)। ওখানকার ডাক্তারও জানালেন-মেহেরাজের বাম কিডনিতে টিউমার।

২০১৮ সালে কিডনির পাশে টিউমার ধরা পড়লে তা অপারেশন করানো হয়। এতে কেটে ফেলতে হয় কিডনি। কেননা শরীরে ক্যান্সার দানা বেঁধেছিলো। চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হসপিটালে চিকিৎসা করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মেহরাজের শরীর থেকে টিউমার কেটে ফেলে দিলেও এখন ক্যান্সারে আক্রান্ত তিনি।

ওদিকে, গত ১০ বছর ধরে ছেলের চিকিৎসা খরচ চালিয়ে নিঃস্ব বাবা। সন্তানের অসুস্থতার চিকিৎসা করাতে গিয়ে শান্তিরহাট থাকা দোকানও বিক্রি করে দিতে হয়। এখন চাকরি খুঁজছে তিনিও। আগামী ৭ই ফেব্রুয়ারি নগরীর আগ্রাবাদ শিশু হাসপাতালে পুনরায় ছেলেকে ভর্তি করাতে হবে। নিঃস্ব বাবার পক্ষে সামর্থ্য না থাকায় মেহেরাজের জীবন এখন শঙ্কায়। পিতার চোখে মুখে অন্ধকার।

যদিও বিছানায় পড়ে থাকা মেহেরাজ কান্নাজড়িত কন্ঠে জানায়, ‘আমার খুব ভয় হয়। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। পড়াশোনা করে বড় হতে চাই। গ্রামের সব বন্ধুদের সাথে খেলতে চাই। সবাই যদি একটু সহযোগিতা করত, তাহলে হয়তো আমি বেঁচে যেতাম।’

মেহেরাজের জীবন বাঁচাতে অনেক সামাজিক সংগঠন এগিয়ে আসছেন। মানবিক ও বিত্তবানশীলদের আরও সহযোগিতা কামনা করছে ওই পরিবারটি। ছেলেটির মায়ের বিকাশ নং: ০১৮৬৫-৯৬৭৫২২

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা, ৯ দিন পর লাশ হয়ে ফিরলেন ইমতিয়াজ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায়...

সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি চালানের কনটেইনার ‘পণ্যশূন্য’

কনটেইনারে কোনো পণ্য নেই, অথচ কাগজপত্র ও কাস্টমসের অনলাইন...

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

আরও পড়ুন

কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা, ৯ দিন পর লাশ হয়ে ফিরলেন ইমতিয়াজ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইমতিয়াজ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম...

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...