মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

তুমব্রুতে আশ্রয় নেওয়া ৩ হাজার রোহিঙ্গাকে অন্যত্র সরানো হবে 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তিন স্তরে অন্যত্র সরানো হবে। দুই-এক দিনের মধ্যেই এটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ইউএনএইচসিআর) মিজানুর রহমান।

মঙ্গলবার তিনি এই তথ্য নিশ্চিত করেন।

মিজানুর রহমান বলেন, ‘তুমব্রুতে ত্রিপলের তাঁবুতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা রয়েছেন নিবন্ধিত, অনিবন্ধিত ও দাগি। যাদের মধ্যে নিবন্ধিতদের নেওয়া হবে পার্শ্ববর্তী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। অনিবন্ধিতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন ঘুমধুম ইউনিয়ন এলাকায় অবস্থিত রোহিঙ্গা ট্রানজিট সেন্টারে। আর দাগিদের বিষয়ে সিদ্ধান্ত হবে পরে। এই তিন স্তরে তুমব্রুর রোহিঙ্গাদের অন্যত্র সরানো হচ্ছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে জাহাঙ্গীর আজিজ বলেন, ‘রোববার ও সোমবারের পর মঙ্গলবার আরও কিছু রোহিঙ্গা পরিবারের হদিস পাওয়া গেছে। সর্বশেষ তথ্যে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুমব্রু গ্রামের নানা প্রান্তে থাকা রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭০ জন। যাদেরকে ৮ গণনাকারী মঙ্গলবার বিকেল পর্যন্ত তিন দিন নাগাদ চূড়ান্ত ডেটা এন্ট্রি করেছেন। কিন্তু প্রথমে দুই দিনে এ কাজ শেষ করার কথা ছিল।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘রোহিঙ্গারা তুমব্রু গ্রামের জন্য বিষফোঁড়া। যত আগে সরানো যায়, তত মঙ্গল। সে কারণে আমি নানাভাবে ঊর্ধ্বতন মহলকে আবেদন-নিবেদন করেছি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেন, ‘মূলত বিষয়টি ইউএনএইচসিআরের। সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিসের। সে কারণে আমি বিস্তারিত কিছু বলতে পারছি না।

তবে এটি কার অধীনস্ত এলাকা জানার জন্য বিষয়টি নিয়ে তাঁরা কাজ করছে জানিয়ে বলেন, ‘এভাবে রোহিঙ্গারা ছোট্ট একটি গ্রামে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে পারে না। উর্ধ্বতন মহলের সিদ্ধান্তে তাদেরকে আজ-কালের মধ্যে অন্যত্র সরানো হচ্ছে।

আরও বলেন, তুমব্রুর স্থানীয় লোকজন চান, অতি দ্রুত এদেরকে এখান থেকে সরানোর ব্যবস্থা করা হোক।

এদিকে তুমব্রু বাজার ও আশপাশের লোকজন জানান, তুমব্রু থেকে অনেক রোহিঙ্গা ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি, উখিয়া, কক্সবাজার, রামু, চকরিয়া ও চট্টগ্রামে পালিয়েছেন। যে কারণে সোয়া ৪ হাজার রোহিঙ্গার মধ্যে মাত্র ৩ হাজার ৯৭০ জন রোহিঙ্গা গণনার সময় হদিস মিলেছে। অবশিষ্ট হাজারের অধিক রোহিঙ্গা লাপাত্তা।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ২০২২ তারিখে কোনারপাড়ার শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা শিবিরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে কক্সবাজার ডিজিএফআইয়ের কর্মকর্তা নিহত হওয়ার পর এই রোহিঙ্গা ক্যাম্পে এত দিন থমথম পরিস্থিতি বিরাজ করছিল। গত ১৮ জানুয়ারি রোহিঙ্গাভিত্তিক দুটি পক্ষের মধ্যে গোলাগুলিসহ সংঘর্ষ বাধে। এতে ৬২১টি বাড়িঘরসহ বাস্তুহারা হয় সোয়া ৪ হাজার রোহিঙ্গা। এর মধ্যে শিশু রয়েছে অন্তত দেড় হাজার। বয়স্ক লোকের সংখ্যা হাজারেরও বেশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...