মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় খাস জমি উদ্ধার করলো প্রশাসন

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় অবৈধ দখলদার থেকে প্রায় ৩০ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের মাইঝপাড়া জানাযার মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম।দখল পুনরুদ্ধার করা এসব সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনার কিছু অংশ উচ্ছেদ করা হয় এবং অবশিষ্ট স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সময় বেঁধে দেয়া হয় অবৈধ দখলদারদের।

এর আগে এসব সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের উৎখাত ও অবৈধ দখলদাররা স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের নদী সংলগ্ন মাইঝপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নদী খননের (ড্রেজিং) কার্যক্রম চলমান রয়েছে। নদী খননের উত্তোলিত বালুগুলো নদীতীরে স্তুপ করে রাখার ফলে বালুচরে পরিণত হলে দখলে নেয় অবৈধ দখলদাররা। কেউকেউ সেখানে স্থাপনাও নির্মাণ করেছে।

অবৈধ দখলদাররা হলো, মরিয়ম নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার মৃত অন্ধমনির পুত্র আইয়ুব মাঝি, মৃত ছুর মুহাম্মদ এর পুত্র আকতার হোসেন, মৃত আমির সোবহানের পুত্র আহম্মদ কবীর (বালু ব্যবসায়ী)। ৬নং ওয়ার্ড এলাকার মৃত মাহমদের পুত্র করিম, মৃত ছোবহানের পুত্র শাহ আলম, সাবানী ও মৃত খায়েজ আহাম্মদের পুত্র ইকবাল গং।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম বলেন, “কর্ণফুলী নদী সংলগ্ন মরিয়ম নগর মাইঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দখলদার থেকে প্রায় ৩০ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। এসময় খাস জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনার কিছু অংশ তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়েছে এবং অবশিষ্ট স্থাপনাগুলোও সরিয়ে নিতে সময় বেঁধে দেওয়া হয়েছে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...