মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

হত্যা মামলায় বাবা মা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো

কক্সবাজারে একটি হত্যা মামলায় মা, বাবা ও ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ এর বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।

একইসাথে দণ্ডিত আসামির একজনকে ৫০ হাজার টাকা এবং অপর ২ আসামির প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলো- মো. মঞ্জুর প্রকাশ কল ও তার ছেলে মো. ফোরকান এবং মো. মঞ্জুর প্রকাশ কলের স্ত্রী আমিনা খাতুন। তাদের প্রত্যেকের বাড়ি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামে।

পিপি ফরিদুল আলম বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে বিচারক নিশাত সুলতানা আসামি মো. ফোরকান, পিতা মঞ্জুর, মাতা আমিনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এর মধ্যে মো. ফোরকান পলাতক রয়েছে তাকে ৫০ হাজার টাকা, তার পিতা মো. মঞ্জুর প্রকাশ কল এবং মাতা আমিনা খাতুনকে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যা কক্সবাজারের টেকনাফের বাহারছরা ইউনিয়নের উত্তর শীলখালীর বাইল্যারছড়া গ্রামের খুরশিদা বেগমের ছেলে আবদুল করিমকে পূর্ব শত্রুতার জের ধরে মারধর করে আসামিরা। এরপর আবদুল করিমকে মুমূর্ষু অবস্থায় প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন অর্থাৎ ২০১৯ সালের ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহত আবদুল করিম এর মা খুরশিদা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৩ বছর পর বিচারিক কার্যক্রম শেষে মামলার রায় ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...