আনোয়ারা উপজেলায় ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে মোঃ আবু তাহের নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে বারখাইন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, মাটি কাটায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ফসলি জমির টপ সয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
