মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

পেকুয়ায় ১১ রোহিঙ্গা নাগরিক আটক

উন্নয়ন কাজে রোহিঙ্গা শ্রমিক 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের পেকুয়ায় ১১ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪, ২০ ও ২২ নং সদস্য বলে জানা গেছে। তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে সড়ক নির্মাণ কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার থেকে আতঁরআলী পাড়া সড়কের নির্মাণ কাজ চলছে। গত এক সপ্তাহ আগে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের অধীনে প্রায় ৬৩ লক্ষ টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজ শুরু হয়। ওই সড়ক নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জুবাইর ইন্টারন্যাশনাল। আটক রোহিঙ্গা নাগরিকরা অল্প বেতনে শ্রমিক হিসেবে সেখানে কাজ করছে শুরু থেকে।

উজানটিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ওসমান গণি বলেন, ১১রোহিঙ্গা আটকের খবর শুনেছি। তবে প্রকল্পে রোহিঙ্গারা কাজ করেন এটা জানতাম না।

এ বিষয়ে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের বলেন, আমাদের আওতাধীন উজানটিয়ার একটি প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত কিছু রোহিঙ্গা নাগরিকদের আটকের কথা শুনেছি। এটা ঠিকাদার প্রতিষ্ঠানের দেখার বিষয়। তবে এরপরে ঠিকাদার প্রতিষ্ঠানকে সতর্ক করা হবে।

এব্যাপারে জানতে ঠিকাদার জোবাইরের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, আটক রোহিঙ্গা নাগরিকদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...