বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ঢাকা থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী সাতকানিয়ায় উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মিরপুর এলাকা থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে চট্টগ্রামের সাতকানিয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় এক নারীসহ ৩ অপহরকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায় সাতকানিয়া থানাধীন নলুয়া এলাকার একটি বাড়ি থেকে

গ্রেপ্তারকৃতরা হলো- হাটহাজারী থানার ফরহাদাবাদের মৃত তোফায়েল আহমদের ছেলে আবু সুফিয়ান রানা (৩১), একই এলাকার আবু সুফিয়ান রানার শারমিন কাওসার হান্না (২২) ও চিপাতলী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আসামি নুরুজ্জামান (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, অপহৃত কিশোরী পঞ্চম শ্রেণির ছাত্রী। সম্প্রতি তার বড় বোনের সঙ্গে বিয়ে হয় দুবাই প্রবাসী মো. শহিদুল করিমের সাথে। পরে তার পরিবার জানতে পারে শহিদুল বাংলাদেশ থেকে দুবাইয়ে নারী পাচারকারী চক্রের সাথে জড়িত। শহিদুল ভিকটিমের বোনকে বিয়ের নামে দুবাই নিয়ে গেলেও দুবাই নাইট লাইফের কাছে তাকে বিক্রি করে অন্য দেশে থাকতে শুরু করে। কিন্তু ওই পাচারের পরপরই সে ভিকটিমকেও বিদেশ পাচার করার জন্য পরিকল্পনা করতে থাকে। সেজন্য গত ৩ জানুয়ারি সকাল ৯টায় মাদ্রাসায় যাওয়ার পথে শহীদুল তার সহযোগী সাকিব ও নুরুজ্জামানের সহায়তায় ভিকটিমকে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের মা ৩ জনকে আসামি করে ঢাকা মহানগরীর শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ২টায় হালিশহর থানাধীন চৌধুরীপাড়া এলাকা থেকে আবু সুফিয়ান ও শারমিন কাওসার হান্নাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে- আজ রবিবার ভোরে হাটহাজারী উপজেলার চিপাতলী এলাকা থেকে আরেক আসামি নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে ‍নুরুজ্জামানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৮টায় সাতকানিয়া উপজেলার নলুয়া এলাকার একটি বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।’

গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বর্ণিত মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি নুরুজ্জামানকে হাটহাজারীর চিপাতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামি নুরুজ্জামানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে এবং তার দেওয়া তথ্য মতে- চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন নলুয়া এলাকার একটি বাড়ি থেকে ২৮ জানুয়ারি ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা অন্যান্য সিন্ডিকেট সদস্যদের সহায়তায় অসহায় মেয়েদের বিভিন্নভাবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুবাইয়ে পাচার করতো। নাবালিকা শিশুটিকেও অপহরণ করে তারা দুবাই পাচার করার জন্য চট্টগ্রাম ও আশেপাশের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছিল। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...