সোমবার, ৩ আগস্ট ২০২৬

কেএনএফ আতঙ্কে বাড়ি ছাড়ছেন ৫২ পরিবার

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র জঙ্গি সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট ( কেএনএফ) এর আতঙ্কে মুয়ালপি পাড়া মারমা সম্প্রদায়ের ৫২টি পরিবার গ্রাম ছেড়ে পালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

আতঙ্কিত হয়ে পালিয়ে আসা ৪০টির মতো আশ্রয় নিয়েছেন রুমা শহরে মারমা ওয়ালফেয়ার ভবণে। ধারনা করা হচ্ছে আরো ১২টি পরিবার নিজেদের আত্বীয়দের বাসায় এবং জঙ্গলে পালিয়ে রয়েছে।

শনিবার (২৪ জানুয়ারী)  সন্ধ্যায় ১নং পাইন্দু ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুয়ালপি পাড়া বাসিন্দারা পালিয়ে এসেছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা।

তিনি জানিয়েছেন, কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট ( কেএনএফ) এর ভয়ে আতঙ্কিত হয়ে ৫২ টি পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে এসেছে।

পালিয়ে আসা পরিবার গুলো যে যার মতন করে ঠাই নিয়েছে। মুলায়পি গ্রামের ৪০টি পরিবার রুমা সদরে মারমা ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন ভবণের আশ্রয় নিয়েছেন। আর আশ্রয়স্থল মধ্যে ২২ জন পুরুষ, ১৪জন নারী ও শিশু ৪ জন রয়েছে । পালিয়ে আসা লোকজনদের পাইন্দু ইউনিয়নের পক্ষ থেকে খাবার ও থাকার ব্যবস্থা দেওয়া হয়েছে। পরিস্থিত শান্ত না হওয়ার পর্যন্ত তারা শহরে অবস্থান করবে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, রুমা সদর থেকে ৮ কিলোমিটার থেকে দুরত্ব মুয়ালপি পাড়া গ্রাম। ওই গ্রামের মারমা সম্প্রদায়ের ৫২টি পরিবারের বসবাস। দুর্গম এলাকা হওয়াতে গ্রামের ভিতর দিয়ে কেএনএফ প্রতিনিয়ত চলাচল করত। তাদের এই চলাচলের কারণে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হতে পারছিলো না। তাদের আতংকে সবাই ভয়ে থাকেন, তারা বন্দুক যুদ্ধে গেলে এই সুযোগে গ্রামবাসীরা টানা ৬ ঘন্টা হেটে শিশু বৃদ্ধ সহ রুমা সদরে পৌছান।

নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, ওই গ্রামের কারবারীর জামাইকে কেএনএফ ধরে নিয়ে যায়,পরে তাকে মারধর করে আহত অবস্থায় জঙ্গল রেখে যায় তারা।পরে তাকে উদ্ধার করেন গ্রামবাসীরা। ঘটনাটির পর ওই গ্রামে লোকজনদের মাঝে আতঙ্ক বিরাজ করছিলো,এবং গ্রাম ছাড়ার হুমকি দেন সন্ত্রাসীরা। গতকাল সন্ধ্যায় সন্ত্রাসীরা বন্দুক যুদ্ধে চলে গেলে গ্রামবাসীরা সবাই পালিয়ে আসে শহরে দিকে। পালিয়ে আসার অনেক পরিবার জঙ্গলে রয়েছেন বলে খবর পাওয়া গেছে,কোন কোন পরিবার তাদের আত্বীয়দের বাসায় আশ্রয় নিয়েছেন।

মুলায়পি পাড়া গ্রাম প্রধান (কারবারী) সানি অং মারমা বলেন, কয়েকদিন আগে আমার জামাইকে তুলে নিয়ে যায় কুকি-চীনরা। তাকে মারধর করে ফেলে রেখেছিল জঙ্গলে। এখন চিকিৎসা নেওয়ার পর সুস্থ রয়েছে।

তিনি বলেন, কুকি-চীনদের বন্দুক যুদ্ধ চলছিল। এবং তারা গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া হুমকি দেয়। যে যেভাবে পারে গ্রাম ছেড়ে ভয়ে পালিয়ে এসেছি।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী বলেন, খবর পেয়ে গ্রামের লোকজন মাঝে পরিদর্শন করা হয়েছে। কেউ কেউ নিজেদের আত্বীয় বাসায় আবার কেউ জঙ্গলে রয়েছে। তবে আরো পালিয়ে আসা সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এদিকে ২৯শে জানুয়ারি (রবিবার) পালিয়ে আসা গ্রামবাসীদের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প শুরু করেছে সেনাবাহিনী। বয়স্ক ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...