মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ দুর্ঘটনায় খোরশেদ মিয়া (৪৫) নামে সিএনজিচালক নিহত হয়েছেন।

রিপন (৪০) নামে সিএনজিযাত্রী গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে ঘটনার পর পর পিকআপ ভ্যান ছেড়ে পালিয়েছেন এর চালক।

রোববার (২৯ জানুয়ারি) সকালে জেলার রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মুগদারচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

গুরুতর আহত রিপন একই উপজেলার পঞ্জবটী গ্রামের জজ মিয়ার ছেলে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে সিএনজিচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পর থেকে পিকআপ ভ্যানে চালক পলাতক। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নরসিংদী থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। আর ভৈরব থেকে গ্যাস নিয়ে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা রায়পুরার দিকে আসছিল। মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে এ দুই বাহনের। এতে পিকআপ ভ্যান এবং সিএনজির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক খোরশেদ মারা যায়। আহত সিএনজিযাত্রী রিপনকে স্থানীয়রা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংঘর্ষের পর পরই পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ এসে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...