মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রীর দায়িত্ব নেবেন ওয়াহাব রিয়াজ

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তারকা ক্রিকেটার ওহাব রিয়াজ। কিন্তু বর্তমানে তিনি খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। আর এর মধ্যেই মন্ত্রী হওয়ার খবর পেলেন তিনি।

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব রিয়াজ। তবে সময়মতো দায়িত্ব বুঝে নিতে হবে তাকে।

জানা যায়, বাংলাদেশ থেকে দেশে ফেরার পরে শপথ গ্রহণ করবেন পাকিস্তানি এ খেলোয়াড়।

পাঞ্জাব প্রদেশের কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী মহসিন নাকভী জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত ওয়াহাব রিয়াজ ক্রীড়ামন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন। আগামী তিন-চার মাসের মধ্যেই নির্বাচন হবে পাঞ্জাব প্রদেশে।

পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমি দলের হয়ে খেলেন ওয়াহাব। এবছরও তাকে দলে নেওয়া হয়েছে। ক্রীড়ামন্ত্রী হিসেবে কাজ চালালেও তিনি পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে।

২০০০ সালে পাকিস্তানের হয়ে শেষবার খেলেছেন ওয়াহাব। জাতীয় দলের হয়ে ২৭টি টেস্ট, ৯২টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। পিএসএলে ১০৩ টি উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেটশিকারী ওয়াহাব।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব ইভেন্টের পাশাপাশি ক্রিকেটও তার বাইরে নয়।২৪ এর পর মাঠে গড়ায়নি চট্টগ্রামের কোন লীগ। ঢলে নানা...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...