সোমবার, ৩ আগস্ট ২০২৬

বিচ্ছিন্ন হাত প্রতিস্থাপন করলো এভারকেয়ার হসপিটাল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে প্রথমবারের মত শরীর থেকে বিচ্ছিন্ন হাত সফলভাবে প্রতিস্থাপন সম্পন্ন করেছে এভারকেয়ার হসপিটাল।

বৃহস্পতিবার ( ২৬ জানুয়ারী) দুপুরে এভারকেয়ার হসপিটালের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ট্রমা সার্জারি বিশেষজ্ঞ ডা. ঋতুরাজ চক্রবর্তী বলেন,’দুর্ঘটনার শিকার হয়ে ৪২ বছর বয়সী মোকাররম হোসেন আমাদের হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় তার ডান হাত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এমতাবস্থায় রোগী ও তার পরিবারের সম্মতিক্রমে আমরা দ্রুত সার্জারি করে হাত পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিই। সার্জারি করে তার হাতের হাঁড়, রক্তনালী, স্নায়ু ও মাংসপেশী জোড়া লাগানো হয়। এটি অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া ছিল এবং এমন সার্জারির জন্য উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনা খুবই প্রয়োজন। দীর্ঘ ১১ ঘন্টার প্রচেষ্টার পর সফলভাবে এই সার্জারি সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। সার্জারি শেষে রোগীকে যথাযথ পর্যবেক্ষণে রাখা হয় এবং আটদিন পর তিনি বাড়ি ফিরে যান।’

চিকিৎসা প্রসঙ্গে মোকাররম হোসেন বলেন, ‘এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, ডা. ঋভুরাজ ও তার দল, ডা. সানাউল সহ এই সার্জারির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাসপাতালের ব্যবস্থাপনা ও সার্বিক সেবা নিয়ে আমি ও আমার পরিবার ভীষণ সন্তুষ্ট। আমি বর্তমানে সুস্থ আছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সার্জারিতে নেতৃত্ব প্রদানকারী এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ট্রমা সার্জারি বিশেষজ্ঞ ডা. ঋভুরাজ চক্রবর্তী ও তার দল,কার্ডিওভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ ডা. মো: সানাউল হক সরকার, রোগী ও তার স্বজন প্রমুখ। এসময় হাত পুনঃস্থাপন চিকিৎসা পদ্ধতি ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।নবনির্বাচিত কমিটিতে সভাপতি...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...