বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নারীর ক্ষমতায়নে জন্য প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন :দীপংকর তালুকদার এমপি

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেন, নারীদের ক্ষমতায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আজকে নারীরা বিধবা ভাতা, বযস্ক ভাতা থেকে নিয়ে সব সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় হতে মাঠ পর্যায়ে আজ নারীরা তাদের স্ব- স্ব ক্ষেত্রে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি আরোও বলেন, তথ্য প্রযুক্তি খাতে দেশ অনেকদূরএগিয়ে গেছে।

বুধবার(২৫ জানুয়ারী) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে  ১শত জন গ্রামীন মহিলাদের নিয়ে এক উঠান বৈঠক এ কথা বলেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীন কাপ্তাই  তথ্য আপা এ উঠান বৈঠক এর আয়োজন করেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন   খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।

কাপ্তাই  উপজেলা  নির্বাহী কর্মকর্তা  মুনতাসির জাহান এর সভাপতিত্বে ও কাপ্তাই তথ্যসেবা কর্মকর্তা  তাহমিনা সুলতানার  সঞ্চালনায়  এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার ,  কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান  মফিজুল হক, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন,  ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  চিরনজীত তনচংগ্যা ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা ,  রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিতা দেওয়ান, রাঙামাটি জেলা যুব মহিলালীগ এর সভাপতি রোকেয়া আকতার।

উঠান বৈঠকে নিরাপদ খাদ্য ব্যবস্থা এবং জম্ম মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা  হয়।এসময় স্থানীয় জনপ্রতিনিধি,শতাধিক মহিলা এবং গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...