বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ২ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে পৌনে ২ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছালে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ জিয়াউল হক। সে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদ থাকায় তার ব্যাগ তল্লাশি করে ফুলপ্যান্ট ও আন্ডাওয়্যারের ভেতরে লুকিয়ে রাখা ২ কেজি ৯৫০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ক্ষেত্রে দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, অভিনব কৌশলে স্বর্ণ পাচারের অপচেষ্টা রুখে দেওয়ার পর স্বর্ণের প্রলেপযুক্ত জামাকাপড় থেকে স্বর্ণ আলাদা করার জন্য চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার হাজারী লেনের স্বর্ণের কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সনাতন পদ্ধতিতে নিখাদ স্বর্ণের প্রলেপযুক্ত জামা-কাপড় থেকে স্বর্ণ গোলক পিণ্ড আকৃতিতে উদ্ধার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...