সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে শ্যালকের হাতে দুলাভাই খুন, গ্রেপ্তার ২

শুভাশীষ দাশ রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে শ্যালকের হাতে দুলাভাই  খুন হয়েছে।নিহতের নাম দিপক ঘোষ মুন্না(৩৮)।

সোমবার(২৩ জানুয়ারী) রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের শ্মশানটিলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

ঘটনার পর শ্যালক সাগর ত্রিপুরা(২৫) ও তার বন্ধু আকাশ নন্দি(২৪)কে আটক করেছে। আটক সাগর রামগড় পৌরসভার সুকেন্দ্রাইপাড়ার তপন ত্রিপুরার ছেলে ও  আকাশ বল্টুরামটিলার সুমন নন্দির ছেলে।পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।

নিহতের বাবা রাখাল চন্দ্র ঘোষ জানান, সোমবার রাত আনুমানিক পৌনে ১২ টায় রামগড় পৌরসভার শ্মাশানটিলা এলাকায় নিজের বাড়ির পাশে সাগর ত্রিপুরা ও তার বন্ধু আকাশ নন্দি, রুবেল, রিপ্রুচাই মারমা ও বাবুসহ আরও ৩-৪ জন যুবক দিপক ঘোষ মুন্নার ওপর হামলা চালায়। তারা প্রথমে এলোপাথারী কিল ঘুষি ও লাথি মেরে মুন্নাকে দুর্বল করে। এক পর্যায়ে লোহার রড দিয়ে মুন্নার মাথার পিছনে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, ছেলের আর্তচিৎকার শুনে ঘর থেকে বের হয়ে হামলাকারিদের হাত থেকে মুন্নাকে বাঁচানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকেও মারধর করে।

তিনি বলেন, সাগর ত্রিপুরা মুন্নার শ্যালক। মুন্নার সাথে স্ত্রী কনিকা ত্রিপুরার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। স্বামী-স্ত্রীর এ বিরোধ দুই পরিবারের মধ্যে  ছড়িয়ে পড়ে। দুজনের বিবাহ বিচ্ছেদ না হলেও দেড়-দুই বছর ধরে তারা আলাদা জীবন যাপন করছে। তাদের সংসারে ২টি পুত্র সন্তান রয়েছে।

স্থানীয় ১নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল হক জানান, নিহত মুন্না ও তার ওপর হামলাকারি সকলেই মদ পান করে মাতাল অবস্থায় ছিল। পারিবারিক বিরোধের ইস্যু নিয়ে মুন্না ও তার শ্যালক সাগরের মধ্যে প্রথমে কথাকাটাকটি হয়।পরে তা মারামারিতে গড়ায়। তিনি বলেন, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থলে যান। ওই সময় হামলাকারীরা কেউ ছিল না। স্বজনরা মুন্নাকে উদ্ধার করে বাসায় নিয়ে স্থানীয় গ্রাম্য ডাক্তার ডেকে এনে চিকিৎসা করায়। মাথায় গুরুতর জখমপ্রাপ্ত  অচেতন মুন্নাকে উপজেলা হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দিলেও স্বজনরা তার কথা শুনেনি বলে তিনি জানান।

মঙ্গলবার সকাল ৮টার দিকে মুন্নাকে তারা হসপিটালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  এদিকে, মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত মুন্নার মরদেহ উদ্ধার করে। পুলিশ হত্যার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সাগর ত্রিপুরা ও আকাশ নন্দিকে আটক করেছে।

রামগড় সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন বলেন, সকালে খবর পাওয়ার পরই থানার ওসিসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যার ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ  উদঘাটন ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে।

থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: মিজানুর রহমান বলেন,খাগড়াছড়ি জেলা সদর হাসপতালে ময়নাতদন্তের পর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পিতা রাখাল চন্দ্র ঘোষ  দীপক ঘোষ মুন্নার শ্যালক সাগর ত্রিপুরাসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অপর  ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...