আত্মমানবতার সেবায় দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন।
সোমবার (২৩ জানুয়ারি) এগারোটার দিকে গুইমারা রিজিয়নের আওতাধীন ৪৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, সোলার প্যানেল, ঢেউ টিন, শীতবস্ত্র, কম্বল/জ্যাকেট ধর্মীয় উপসানালয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসব সহায়তা তুলে দেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন বিএএমএস, এনডিসি, পিএসসিজি।
এ সময় উপস্থিত ছিলেন, মেজর মেহেদী হাসান জিএসও-২, সিন্দুকছড়ি জোন অধিনায়ক সহ অন্যান্য অফিসার ও জেসিও সদস্যবৃন্দ।
গুইমারা রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে সর্বদা অসহায় দুস্থ ও সাধারণ মানুষের মানবেতর চাহিদা পরিপূরণে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
