বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পাঠ্যবইয়ে ভুলের তুলনায় প্রচার বেশি: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পাঠ্যবইয়ে ভুল বা নকলের অভিযোগ স্বীকার করে তা সংশোধনের প্রতিশ্রুতি দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে তার অভিযোগ, ভুলের তুলনায় এ নিয়ে প্রচার হচ্ছে বেশি।

তিনি বলেন, এটি উদ্দেশ্য প্রণোদিত। এসব ছোটখাটো ভুলের জন্য পুরো শিক্ষাক্রম নিয়ে অনাস্থা সৃষ্টির কোন সুযোগ নেই। পাঠ্যবই নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি ক্ষমার অযোগ্য অপরাধ।

পহেলা জানুয়ারি পাঠ্যবই হাতে আসার পর কাগজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। নবম ও দশম শ্রেনীর পাঠ্য বইতে তথ্যের ভুল নিয়েও আলোচনা হয়েছে। তবে সব আলোচনাকে ছাপিয়ে বড় হয়েছে সপ্তম শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায়ে প্লেইজারিজম বা চৌর্যবৃত্তির অভিযোগ।

আবার ইংরেজি ভার্সনের বইয়ে গুগল অ্যাপের মাধ্যমে বাংলা থেকে ইংরেজি করে অনুবাদ করে ছাপিয়ে দেয়া হয়েছে। অভিযোগ আছে বইয়ে তথ্য ও ছবি ব্যবহারে অনুমোদন নেয়া হয়নি।

ষষ্ঠ সপ্তমে নতুন পাঠ্যক্রম, এখনো সব শিক্ষার্থীর হাতে পৌঁছেনি বই। সেই সঙ্গে যুক্ত হয়েছে তথ্য ভুল ও নকলের অভিযোগ। সবমিলিয়ে শিশু শিক্ষার্থীদের বই নিয়ে হযবরল অবস্থা।

আজ রোববার (২২ জানুয়ারি) রাজধানীর বীর শ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন ইথিকস এডুকেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যবইয়ে ভুলের তুলনায় অপপ্রচার বেশি হচ্ছে। জানান, ভুলের সংশোধনী দেয়া হবে।

তিনি আরও বলেন, যখনই যে ভুল চিহ্নিত হচ্ছে এবং হবে সঙ্গে সঙ্গে তা সংশোধন করে আমরা সকল শিক্ষা-প্রতিষ্ঠানে পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের প্রক্রিয়াকে আরও কত বেশি নির্ভুল করা যায়, সেজন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

মন্ত্রী বলেন, কোনো এক জায়গা থেকে প্যারাগ্রাফ নিয়েছে, কিন্তু সূত্র উল্লেখ নেই। কোনো কিছু নিলে অনুমতি নিতে হয়, কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল থেকে নিলে সেটা বলা উচিত ছিলো সেখান থেকে নিয়েছি। সেটি হয়নি, সেটি একটি বড় ভুল। তার মানে এই নয় যে আমাদের পুরো শিক্ষাক্রম খারাপ কিংবা বইটি খারাপ।

তিনি বলেন, যে ভুলটি হয়েছে সেটি অসতর্কতার কারণে হয়েছে। অনেক লেখক লেখেন। যিনি লিখেছেন তিনি হয়ত সতর্ক ছিলেন না। একটি জায়গায় একটি ব্যত্যয় ঘটে গেছে। সেটি সংশোধন করে নিতে হবে। এছাড়া অন্য বিষয় বা ছবি নিয়ে অস্বস্তি থাকতে পারে।

শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, যেগুলো বইয়ে কনো ভুল নেই সেগুলো নিয়ে মানুষকে উসকে দিয়ে একটি অসহিষ্ণু, অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে যারা, তাদের অপরাধ ক্ষমার অযোগ্য। কোনটা অসৎ উদ্দেশ্য নিয়ে করা আর কোনটি ভুল। ভুল থাকলে অবশ্যই সঙ্গে সঙ্গে স্বীকার করে নিয়ে সংশোধন করে নেবো। কিন্তু আমরা যেন অন্যায় না করি।

শিক্ষায় নৈতিকতার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমার যেমন নিজের মত ও পথের অধিকার আছে, তেমনি অন্যের ভিন্ন মত ও পথেরও অধিকার আছে। অন্যেরও ভিন্ন মত অবলম্বন করার এবং বাঁচার অধিকার আছে। এটাকে আমি নেবো এবং ভিন্ন মত ও পথের প্রতি সম্মান করবো, সেটি মেনে নিতে পারাইটাই পরমতসহিষ্ণুতা। মানুষ হিসেবে মানবিকতাবোধ থাকতে হবে। যা বলি তা যেন স্বচ্ছ হয়। শৃঙ্খলাবোধ থাকতে হবে।

শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার বিষয়ে দীপু মনি বলেন, বইপড়া আসলেই খুব জরুরি। পাঠ্য বইয়ে বই পড়ার আনন্দ থাকে না।

সারা দেশে আমাদের সকল শিক্ষার্থীর মধ্যে এই বই পড়ার অভ্যাস, পাঠ্য বইয়ের বাইরের বই পড়ার মাধ্যমে তাদের চিন্তাশক্তি, কল্পনাশক্তিকে বাড়িয়ে তোলা, মনকে আলোকিত করার সেই কাজটি যেন আমরা সকল শিক্ষার্থীকে নিয়ে করতে পারি, সেটিই আমাদের প্রত্যাশা এবং এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...