খাগড়াছড়িতে দুস্থ ও অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করেছে (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) মাটিরাঙ্গা জোন।
রবিবার (২২ জানুয়ারী) সাড়ে এগারোটার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন ০৩ জন অসহায় ও অসুস্থ রোগীর মাঝে ৫৫ হাজার টাকা বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন পিএসসি।
এসময় মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে সর্বদা অসহায় দুস্থ ও সাধারণ মানুষের মানবেতর চাহিদা পরিপূরণে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
