মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে নাড়িভুড়ি বের হওয়া যুবকের লাশ উদ্ধার

মো. মহিউদ্দিন

কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকে মো. কায়েছ (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছুরিকাঘাতে লাশের নাড়িভুড়ি অনেকটা বের হওয়া অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে কেউ হত্যা করেছে।

শনিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার নির্জন জায়গা থেকে পুলিশ লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ।

তিনি জানান, নিহত মো. কায়েছ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার দৌলত খাঁ মুন্দার বাড়ির আবু তাহেরের ছেলে।

কায়েছ ফিশারী ঘাটে জাহাজে শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্তমানে সে চট্টগ্রাম নগীরতে গাড়ির হেলপার হিসেবে কাজ করেন।

পুলিশ, নিহত যুবকের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে মইজ্জ্যারটেক আবাসিক এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কায়েছের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

নিহত যুবকের স্ত্রী শাহনাজ বেগম বলেন, শুক্রবার দুপুরে কাজের উদ্দেশ্য ঘর থেকে বের হয়েছিলেন তার স্বামী। এরপর রাতে মুঠোফোনে বাড়ি আসার কথা জানিয়েছিলেন স্ত্রীকে। সারারাত বাড়ি না ফেরায় ঘরের দরজা খোলা রেখেছিল স্ত্রী শাহনাজ। বার বার স্বামীর মোবাইলে কল দিয়ে না পেয়ে দুঃচিন্তায় পড়েন। সকালে খবর আসে তার লাশ পাওয়া গেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, রক্তাক্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...