বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজনৈতিক দলগুলো যখনই সমাবেশ করতে চাচ্ছে, পুলিশ তাদের অনুমতি দিচ্ছে।

তবে আমরা এটুকুই বলি, আপনাদের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করবেন যাতে জনগণের দুর্ভোগ না হয়। রাস্তাঘাট বন্ধ করতে পারবেন না, ভাঙচুর করতে পারবেন না। এর বাইরে আমরা তাদের কোনো বাধা দিচ্ছি না।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলা একাডেমিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলকেই বাধা দেননি তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচার করার জন্য, তাদের সমাবেশ করার জন্য। তবে কিছু কিছু রাজনৈতিক তাদের ইচ্ছামতো প্রোপাগান্ডা করছে। যা সত্যি নয়, তারা রংচং দিয়ে অপপ্রচার করছে।

রোহিঙ্গাদের কাছ থেকে এপিবিএন সদস্যদের অর্থ নেওয়া প্রসঙ্গে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ যা বলছে তা তথ্যভিত্তিক নয়। তাদের আরও বেশি পরখ করে এ ব্যাপারে রিপোর্ট করা উচিত।

আসাদুজ্জামান খান বলেন, রোহিঙ্গা ক্যাম্প আমাদের জন্য বিষফোঁড়া হবে কোনো এক সময়। এই রোহিঙ্গারা তাদের সবকিছু ফেলে এখানে চলে আসছে।

যেকোনো প্রলোভনের প্রলুব্ধ হয়ে তারা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। এটা আমরা সব সময় বলেছি। এই রোহিঙ্গারা ক্যাম্পের ভেতরে থেকে ইয়াবার ব্যবসা করে। তারা নিজেরা নিজেরা গোলাগুলি করছে, মারামারি করছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন রোহিঙ্গা ক্যাম্পে আমাদের ডিজিএফআইয়ের এক কর্মকর্তাকে তারা মেরে ফেলেছে। নৃশংসভাবে তারা হত্যা করেছে।

গতকালও গোলাগুলি হয়েছে। বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। সেখানে আমাদের এপিবিএন কাজ করছে। তাদের রুটিন ওয়ার্ক করার জন্য আমাদের এপিবিএন সেখানে আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...