বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (৪২) আগামী মাসে পদত্যাগ করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার জেসিন্ডা নিজেই এ ঘোষণা দিয়েছেন। খবর এএফপি’র।

তিনি তার লেবার পার্টির সদস্যদের সাথে এক বৈঠকে বলেছেন, ‘আমি মানুষ। আমরা যতক্ষণ পারি সর্বোচ্চটা দিয়ে যাই। এর পর চলে যাওয়ার সময় হয়। এখন আমার চলে যাওয়ার সময়।’ জেসিন্ডা বলেন, আরো চার বছর চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি আমার নেই।

প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এরপর নিউজিল্যান্ড লেবার পার্টিতে তাঁর উত্তরসূরি নির্বাচনে ভোট হবে।

দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন আগামী ১৪ অক্টোবর।
আরডার্ন ২০১৭ সালে জোট সরকার গঠনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

করোনাভাইরাস মহামারি এবং মসজিদে সন্ত্রাসী হামলার বিষয়ে সফল ব্যবস্থাপনার কারণে জেসিন্ডা দেশে বিদেশে প্রশংসিত ও দ্বিতীয় মেয়াদে জয় পান।

জেসিন্ডা তুমুল জনপ্রিয় ছিলেন। কিন্তু মুদ্রাস্ফীতি বৃদ্ধি ও অপরাধের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সম্প্রতি পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে তার এ জনিপ্রয়তায় ভাটা পড়েছে।

এ প্রেক্ষিতে তিনি বলেছেন, ‘সুস্থির সময়ে দেশকে নেতৃত্ব দেয়া এক বিষয় আর সংকটের মধ্যে নেতৃত্ব দেয়া আরেক বিষয়।’

জেসিন্ডা বলেন, আগামী নির্বাচনে জয়ী হবো না এ ভেবে আমি পদত্যাগ করছি না। বরং আমি বিশ্বাস করি আমরা জিতবো।

তিনি বলেন, আমি ছেড়ে দিচ্ছি কারণ এ ধরনের সুবিধাজনক কাজের সাথে সাথে বড়ো দায়িত্বও চলে আসে। দায়িত্বটি হলো কখন তুমি নেতৃত্ব দেয়ার জন্যে যোগ্য আর কখন নও তা বুঝতে পারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...