বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

হালিশহরে গৃহবধু খুন, স্বামী-ভগ্নিপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর হালিশহরে রাবেয়া খাতুন নামের এক গৃহবধূ খুনের ঘটনায় স্বামী মো. জামিল (২৪) ও ভগ্নিপতি মো. মোস্তফাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. জামিন কিশোরগঞ্জের নিকলী উপজেলার দক্ষিণ হাটি করপাশা গ্রামের শাহ আমিনের ছেলে এবং মোস্তফা একই এলাকার দামপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। দুজনই হালিশহর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে হালিশহর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দীন।

তিনি জানান, গ্রেপ্তার জামিলের সঙ্গে রাবেয়ার বিয়ে হয়েছিল এক বছর আগে। রাবেয়ার প্রথম সংসারে দুই কন্যা রয়েছে। পরিবারের নানা বিষয় নিয়ে রাবেয়ার সঙ্গে জামিলের বনিবনা না হওয়ায় কলহ হয়। সেটা নিষ্পত্তির জন্য রাবেয়ার বাবা জামিলসহ নিকট আত্মীয় স্বজনের সঙ্গে বৈঠক করেন। একসময় রাবেয়া গার্মেন্টেসে চাকরি করতেন। স্বামী প্রতিনিয়ত সন্দেহ করায় ২ মাস আগে চাকরি ছেড়ে দেন।

তিনি জানান, সংসারের সচ্ছলতার জন্য তার বাবার চায়ের দোকানের পাশে রাস্তায় পিঠা বিক্রি করতেন রাবেয়া। যেটা তার স্বামী জামিল পছন্দ করতেন না। গত ১০ জানুয়ারি জামিল এনজিও থেকে ঋণ নেওয়ার জন্য একটি ফরমে স্বাক্ষর দিতে বললে রাবেয়া অস্বীকৃতি জানান। এতে স্বামী ও স্ত্রী তর্কে লিপ্ত হন। গত ১৪ জানুয়ারি দুপুরে জামিল কাজ শেষে হালিশহর পাবলিক স্কুলের মোড়ে মোস্তফা মিলে ছুরি দিয়ে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযাযী একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জামিল ছুরি নিয়ে তার বাসায় ঢোকে। জামিলের শয়নকক্ষের পাশের কক্ষে ঢুকে মোস্তফা। জামিল ঘরে ঢুকে তার মেয়ে মিম আক্তার জান্নাতকে ঘরের ভেতরে দেখতে পেয়ে বাইরে যেতে বলে। জান্নাত বাসা থেকে বের হয়ে তার নানার চা-পানের দোকানে যায়। সে বাবা ছুরি নিয়ে ঘরে ঢুকেছে ও ঘর থেকে বের করে দিয়েছে বলে নানাকে জানায়।

তিনি আরও জানান, জামিল রাবেয়া গলায় ও শরীরে ছুরিকাঘাতে করে। রাবেয়া চিৎকার করলে মোস্তফা ও মো. জামিলের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে গলায় কয়েকবার পোচ মারে। তখন রাবেয়া দৌড়ে বাবার দোকানের সামনে রাস্তায় পড়ে যায়। জামিল ও মোস্তফা দৌড়ে দেয়াল টপকিয়ে খালপাড়ের দিকে পালিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হালিশহর পুলিশ কিশোরগঞ্জ জেলার নিকলী থানা থেকে জামিলকে ও নগরের হালিশহর এলাকা থেকে মোস্তফাকে গ্রেপ্তার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...