রবিবার, ২ আগস্ট ২০২৬

বিলাইছড়িতে হেডম্যান কারবারি সম্মেলন অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা , বিলাইছড়ি (রাঙ্গামাটি)

শান্তি, সম্প্রীতি, উন্নয়নে অবিনশ্বর ৩২ বীর সেনা জোনের আয়োজনে বিলাইছড়িতে হেডম্যান – কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনা জোনের জোন কমাণ্ডার বিএ – ৬৮৪৫ লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব পিপিএম, পিএসসি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার এবং থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মনিরুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা ( রাসেল),৩ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি শান্তি বিজয় চাকমা, হেডম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া, ফারুয়া ইউনিয়নের এগুজ্জ্যাছড়ি পাড়ার হেডম্যান সমূল্য তঞ্চঙ্গ্যা ও কারবারি কল্যাণ সমিতির সভাপতি আকাশ মার্মা এবং সাধারণ সম্পাদক প্রিয়জয় তঞ্চঙ্গ্যাসহ প্রায় সকল কারবারি হেডম্যান ও সম্মেলনে সম্পৃক্ত করা জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এতে মত বিনিময় অনুষ্ঠানে হেডম্যান – কারবারিগণ দূর্গম এলাকা শান্তি শৃঙ্খলা রক্ষা সহ সেনবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন। এছাড়াও উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, মেডিকেল ক্যাম্প,শীতবস্ত্র বিতরণ, খাদ্য নিরাপত্তা ব্যবসা, কৃষি,পর্যটন, যোগাযোগ ও উন্নয়ন করার কথা তুলে ধরা হয় । এবং সেসব প্রত্যন্ত অঞ্চল বা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজকে আরও তরান্বিত করা এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ঐক্যমত প্রকাশ করেন।

তাই সেনবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানা যায়। এতে সম্মেলন ও মতবিনিময় সভায় ৯৫ জন কার্বারি ও হেডম্যান এবং জনপ্রতিনিধসহ প্রায় দেড়শত জন মত উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...