বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দখল দূষণে অস্তিত্ব বিলীন প্রস্তাবিত নদী বন্দর কক্সবাজারের বাঁকখালী নদীর

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো অফিস

কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র প্রস্তাবিত নদী বন্দর বাঁকখালী নদীর তীর অবৈধভাবে দখলের তালিকা ক্রমাগত দীর্ঘ হচ্ছে। অথচ এই নদীকে ঘিরে ১২ বছর আগে প্রজ্ঞাপনের মাধ্যমে নদী বন্দরে সংরক্ষকের আদেশ থাকলেও তা আলোর মুখ দেখেনি।

এতে অবৈধ দখল অব্যাহত থাকায় নদী ভরাট করে দখল প্রতিযোগিতা চলছে পুরোদমে। যে দখলকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষ, মামলা নিয়ে অস্তির নদীর পাড়। এর দায় এড়াতে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময় নানা উদ্যোগ ও মামলা করলেও থেমে নেই দখল।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সহ সভাপতি বেন এর প্রতিষ্টাতা সভাপতি পরিবেশ বিজ্ঞানী ড, নজরুল ইসলাম, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল, কক্সবাজার জেলা বাপার সভাপতি ফজলুলকাদের চৌধুরী, সহ সভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন, সাধারণ সম্পাদক কলিম উল্লাহসহ ১২ সদস্য বিশিষ্ট একটি টীম গত ৯ জানুয়ারী বাঁকখালী নদী দখল দূষনের ভয়াবহ দৃশ্য পরিদর্শন করেন।একই দিন বিকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভাগীয় সমাবেশে বাপার নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্যে নদী দখল, প্যারাবন উজাড়, দূষণ, ভরাট ও স্থাপনা নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। প্রশাসনের কতিপয় কর্মকর্তার দায়িত্ব অবহেলা ও নেপথ্যে দখলদারদের পক্ষে থাকায় বাঁকখালী নদী আজ আবাসিক এলাকায় পরিণত হয়েছে।

ড, নজরুল বলেন, কক্সবাজার শহরের কস্তুরাঘাটে কক্সবাজার মৌজার বিএস ১ নং খাস খতিয়ানের বিএস ২২৬২, ২২৬২/২২৭০, ১০০০১, ১০০০২, ১০০০৩ দাগে নদী, খাল ও বালুচর শ্রেণির আনুমানিক এক শত ২০ একর জমি প্রকাশ্যে দখল, প্যারাবন ধ্বংস করে ভরাট ও স্থাপনা নির্মাণ করা হয়েছে (গত এক বছরে সবচেয়ে বেশি)। বার বার প্রশাসনকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। সরকারি নদীর জমিতে আনুমানিক ২০০ প্লট করে সাইনবোর্ড টাঙিয়ে প্রকাশ্যে নন জুডিশিয়াল স্ট্যাম্পমুলে বেচা-কেনা হয়েছে, এখনো হচ্ছে। পাকা-আধাপাকা, দালানকোটা গড়ে উঠছে নির্বিঘ্নে। সংশ্লিষ্ট পশাসনকে অবহিত করা হলেও বরাবরের মতোই তাঁরা চুপ থেকেছে। ফলশ্রুতিতে সেখানে গড়ে উঠেছে নগর। ক্ষেত্র বিশেষে প্রশাসন চুপ থাকায় অসাধুরা নির্বিঘ্নে দখল পাকাপোক্ত করেছে। দখলদারদের আদালতের আশ্রয় নেয়ার ক্ষেত্রও তৈরি করে দেয়া হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর তথ্যমতে, ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার বিআইডব্লিউটিএ-কে বাঁকখালী নদী বন্দরের সংরক্ষক নিযুক্ত করে। প্রজ্ঞাপনে নদীর তীরের ৭২১ একর জমি বিআইডব্লিউটিএকে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা ছিলো। পরে ওই সময়ের জেলা প্রশাসনের আপত্তির কারণে ২০২০ সালের ২০ ডিসেম্বর ভূমি পুনঃ যৌথ জরিপ করা হয়। জরিপে নির্ধারিত ২৬৯ দশমিক ৪২৫ একর ভূমি নির্ধারিত হয়েছিল।

বিআইডব্লিউটিএ এর পক্ষে বিভিন্ন সংস্থায় পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, বাঁকখালী নদী বন্দরটি বাস্তবায়ন না হওয়ায় তীরের ভূমি বেদখল হয়ে যাচ্ছে। নদী দখলের সাথে যুক্ত রয়েছে কক্সবাজারের প্রভাবশালী ব্যক্তিরা। সংস্থাটি তাদের তদন্ত রিপোর্টে নদী দখলের সাথে জড়িত ১৩১ জনকে চিহ্নিত করে দখলদারকে উচ্ছেদ করতে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দেয়।

এ সংক্রান্ত হাইকোর্টের একটি রিটের পূর্ণাঙ্গ শুনানি শেষে ২০১৬ সালে রায় ঘোষণার ৬০ দিনের মধ্যে নদী তীরভূমি বিআইডব্লিউটিএ-কে বুঝিয়ে দিতে নির্দেশনা দেয়া হয়। কিন্তু তা আজ পর্যন্ত কার্যকর হয়নি।

রিট পিটিশন দায়ের কারী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রায়হানুল মোস্তফা জানান, সরকার কক্সবাজার অঞ্চলের যোগাযোগ অবকাঠামো ও শিল্প খাতের উন্নয়নের স্বার্থে বাঁকখালী নদী বন্দর ঘোষণা করেছিল। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও স্থানীয় জেলা প্রশাসন নির্দিষ্ট সংস্থার কাছে নদী তীর হস্তান্তর করেনি। করছে না। যার কারণে বাঁকখালী নদীর দুই তীর অবৈধ দখলে চলে গেছে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানিয়েছেন, সরকারের ব্লু ইকোনমি কার্যক্রম, সমুদ্র সম্পদ আহরণ এবং এ সংক্রান্ত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণে বাঁকখালী নদীবন্দর স্থাপন খুবই জরুরী। কিন্তু আদালতের নির্দেশনা সত্ত্বেও জেলা প্রশাসন নদী তীরের ভূমি বুঝিয়ে দেয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।এই বাঁকখালী নদীর মৎস্য অবতরণ কেন্দ্রের দু’পাশে এখনো দৈনিক পাঁচ হাজার নৌযান নোঙর করে।প্রাকৃতিক দূর্যোগের সময় এ সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যায়।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, মাত্র এক মাস হলো তিনি কক্সবাজারে দায়িত্ব নিয়েছেন। নদী বন্দর এবং বাঁকখালী নদীর তীরের জমি বিআইডব্লিউটিএ’র কাছে বুঝিয়ে দেয়ার বিষয়টি তিনি জানেন না। বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তিনি জানান, ইতিমধ্যে বাঁকখালী নদীর তীরে দখলের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দখলদারদের তালিকাও প্রস্তুত রয়েছে। তা উচ্ছেদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অথচ কক্সবাজার পৌরসভার নির্ধারিত ডাম্পিং স্টেশন থাকা সত্বেও কেন বাঁকখালী নদীতে ময়লার পাহাড় করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান বলেন,বাঁকখালী নদী দখলের উদ্দেশ্য ময়লা ফেলা হচ্ছে আসলে তা নয়,আগে থেকে যেখানে ময়লা ফেলা হতো এখনো সেখানে ফেলা হচ্ছে। আমরা ময়লাগুলো ভবিষ্যতে ডাম্পিং স্টেশনে নিয়ে যাবব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...