শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু : ভারতীয় সহকারী হাইকমিশনার

মোহাম্মদ রিয়াদ হোসেন :

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড.রাজীব রন্জন বলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক রক্তের। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল। সেই সম্পর্ক এখনো বিদ্যমান। এ সম্পর্ক আজীবন থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

শনিবার (১৪ জানুয়ারি) শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে আনোয়ারায় একটি আশ্রমের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনার ড.রাজীব রন্জন এ কথা বলেন।

এ সময় তিনি বলেন , স্বামী বিবেকানন্দের জীবন দর্শন বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে বিবেকানন্দের আদর্শ প্রচার ও প্রসার একান্ত জরুরী। কারণ যুবনায়ক বিবেকানন্দ বলেছেন, বিবাদ নয়, সহায়তা। বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ। মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি। স্বামী বিবেকানন্দ পৃথিবীর সকল যুবকদের অনুপ্রানিত করেছে। আজকের এই দিনে আমি আনোয়ারায় আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি।

শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলার পরৈকোড়া পাটনীকোটা স্বামী বিবেকানন্দ যুব পরিষদ অনুষ্ঠানটির আয়োজন করে।

বিবেকানন্দ যুব পরিষদের সভাপতিত্বে এড. জুয়েল দাসের সভাপতিত্বে সাধারন সম্পাদক কালা চাঁদ ভট্টাচার্য সীমান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, শ্রী স্বপন দাশ গুপ্ত, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পদক দেব দুলাল ভৌমিক, রামকৃষ্ণ মিশনের সভাপতি প্রকৌশলী স্বপন কান্তি দাশ, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক বাবুল, থানা তদন্ত কর্মকর্তা আতাউল হক চৌধুরী,শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক বাবুল ঘোষ বাবুন।

শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...