আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৪ জানুয়ারি) ভোর চারটার দিকে পূর্ব বারখাইন ভরাপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, স্থানীয় মো. জাহাঙ্গীর, শামসুল আলম ও মো. আজিম।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে আগুনে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
