বুধবার, ১২ আগস্ট ২০২৬

প্রমা শুধু ভালো উচ্চাঙ্গ নৃত্যশিল্পীই নয়, ভালো গুরু ও প্রশিক্ষকও বটে: ড. পবিত্র সরকার

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশের একমাত্র ওড়িশী বিদ্যায়তন ‘ওড়িশী অ্যান্ড টেগোর ডান্ম মুভমেন্ট সেন্টার, চট্টগ্রামে’র পথ পরিক্রমায় ২৩ বছরে পদার্পণ উপলক্ষে ২দিন ব্যাপি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে ‘বৃহৎ নৃত্যমেলা’র আয়োজন করা হয়েছে। প্রথম দিন ১৩ই জানুয়ারি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. পবিত্র সরকার।

তিনি বলেন, শিশুদের আয়োজন দেখে আমি অভিভূত। দুইশতাধিক শিশুর মনের আনন্দে যে নৃত্যপরিবেশন করল সেটা গুণী ও ভালো প্রশিক্ষক না হলে হয়না। প্রমা শুধু ভালো উচ্চাঙ্গ নৃত্যশিল্পীই নয়, ভালো গুরু ও প্রশিক্ষকও বটে। বাংলাদেশে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী নিজ দেশে ফিরে এসে বিভিন্ন শিল্পচর্চায় নিজেকে উৎসর্গ করেছেন। তার মধ্যে প্রমা দুই বাংলাতে সুনাম অর্জন করে চলেছেন। আজকে তাদের যে পরিবেশনা ও নৃত্য নির্মিতি সেটা আমাকে অভিভূত করেছে। একটা কথা না বললেই নয়, প্রমা ভারতবর্ষের বিখ্যাত গুরুর সান্নিধ্যে যেমন পেয়েছেন তেমনি তাঁদের শিক্ষা প্রমা তাঁর অন্তরে লালন করে চলেছেন। নতুন প্রজন্মের মাঝেও ছড়িয়ে দিচ্ছেন। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিজেকে গৌরবান্বিত বোধ করছি। একটা প্রতিষ্ঠান ২৩ বছর পার করেছে সেটা কম কথা নয়। মেধা, পরিশ্রম ও নিষ্ঠা না থাকলে এটা অসম্ভব। প্রমা ও তার প্রতিষ্ঠান এটা প্রমাণ করেছে।

ভারত থেকে আগত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূবনেশ্বরী টেলিভিশনের কর্ণধার, বাচিক ও নৃত্যশিল্পী শ্রীমতি মনীষা পাল চৌধুরী।

তিনি বলেন, প্রমা অবন্তীর নাম ও খ্যাতি শুধু এই বাংলায় নয়, আমাদের দেশেও তিনি বিশেষভাবে পরিচিত। তাঁর ডাকে সাড়া দিয়ে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

প্রতিষ্ঠান এর সভাপতি ড. অনুপম সেন বলেন, একটা সময় চট্টগ্রামে অনেক গুণী নৃত্যশিল্প ছিল, সংগীতগুরু ছিল। ৫০ দশকের পর নানা কারনে সেসব শিক্ষা প্রতিষ্ঠান হারিয়ে গেছে। প্রমা বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে এসে গত দুইদশকে চট্টগ্রামসহ গোটা বাংলাদেশে নত্যচর্চাকে একটা শিল্পমানে সমৃদ্ধ ও বেগবান করেছেন। যে নৃত্যচর্চা হারিয়ে গেছিলো প্রমা ও তাঁর প্রতিষ্ঠান সে ধারাকে আবার পুর্নজীবিত করে চলেছেন।

১৪ই জানুয়ারি সন্ধ্যে ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম, মিলনায়তনে ‘ওড়িশী ও রবীন্দ্র নৃত্যকলা প্রদর্শন করা হবে। ঐদিন আজীবন সম্মাননা পাচ্ছেন রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র সরকার, প্রবন্ধ ও গবেষণার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ ও ভুবেনশ্বরী টেলিভিশনের কর্ণধার মণিষা পাল চৌধুরী, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিরিণ আখতার এবং কবি ও কথা সাহিত্যিক সেলিনা শেলী সংস্কৃতির পৃষ্ঠপোষক সঞ্জয় দেওয়ানজী।

উদ্বোধনীর পরে মিলনায়তনে প্রতিষ্ঠানের আগমনী, হাসি-খুশি, শাপলা ও সূর্যমুখী- ৪টি বিভাগের প্রায় ২০০ জন শিশু নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও নৃত্যনির্মিতি করেছেন প্রখ্যাত ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...