কক্সবাজারে আজ দ্বিতীয় দফায় শুরু হয়েছে শিক্ষক প্রশিক্ষণ। জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ উপলক্ষে এর আয়োজন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।
কক্সবাজার শহরের জব্বারিয়া একাডেমীতে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৬ শতাধিক শিক্ষক। আজ প্রথম দিনে পরিবর্তিত শিক্ষা কার্যক্রম ও পাঠদান কর্মসূচির আলোকে ডেমো ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলেম উদ্দিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল হাসান।
এ সময় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাস্টার ট্রেইনার মোঃ আবু তাহের, রশিদ আল মামুন সহ অন্যান্য মাস্টার ট্রেইনার, প্রশিক্ষক ও প্রশিক্ষণাথীরা উপস্থিত ছিলেন।
এতে এবছর থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের আলোকে কিভাবে শ্রেণীকক্ষে পাঠাদান ও শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তা নিয়ে সংশ্লিষ্টদের ধারণা দেয়া হচ্ছে।
