সোমবার, ২৭ জুলাই ২০২৬

টেকনাফে আড়াই কোটি টাকার স্বর্ণের বার ও কারেন্ট জালসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের  অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ স্বর্ণ ও কারেন্টালসহ এক যুবককে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি।তার কাছে উদ্ধার করা সোনার বারগুলোর দাম আনুমানিক ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা।

আটককৃত যুবক মো. ইয়াছ নূর (২২) শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার জাকারিয়ার ছেলে।

১১ জানুয়ারি রাতে নাফ নদীর পাশে কেওড়া বাগানের ভিতর থেকে তাঁকে আটক করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরও দুই জনকে পলাতক আসামী করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার ১২ জানুয়ারী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় ধরনের চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি ১১ জানুয়ারী রাতে কৌশলগত অবস্থান গ্রহণ করে। এসময় একজন ব্যক্তিকে নাফ নদী থেকে মৎস্য আহরণ শেষে জাল হাতে নিয়ে কেওড়া বাগানের ভিতর দিয়ে পায়ে হেঁটে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। বিজিবি চ্যালেঞ্জ করলে বিজিবি উপস্থিতি বুঝতে পেরে হাতে থাকা জাল ফেলে দৌঁড়ে পালোনোর চেষ্টা করলে টহলদল এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। তার দেহ তল্লাশী করে লুকিয়ে রাখা স্বর্ণ ৩.৩২০ কেজি, মোট ২০টি স্বর্ণের বার এবং ৫ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়।  অপর দুইজন কৌশলে পালিয়ে যায় বলে স্বীকার করে। আটককৃত আসামীকে ১২ জানুয়ারী টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...