মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ইজতেমায় নিরাপত্তা নিশ্চিতে প্রস্তত পুলিশ: আইজিপি

চট্টগ্রাম নিউজ ডটকম

বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

নিরাপত্তা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে তিনি নির্ভয়ে ইজতেমায় অংশগ্রহণের জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা জানি না কোন দিন কি হবে। তাই নিরাপত্তা সংক্রান্ত সবধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হয়। ইজতেমা মাঠের নিরাপত্তায় এখানে ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে।

পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে পুলিশ। এছাড়া র‌্যাবের হেলিকপ্টার নিরাপত্তা টহলে নিয়োজিত থাকবে।’

বিদেশি মেহমানদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে আইজিপি বলেন, বিদেশি মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও সুন্দরভাবে ময়দানে আসতে পারেন সেজন্য টুরিস্ট পুলিশ, ট্রাফিক পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

ইজতেমায় আগত বিদেশিদের সুবিধার্থে ইমিগ্রেশন বিভাগ ও ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রয়োজনে মুসল্লিদের কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করার জন্য বলা হয়েছে।

পুলিশ প্রধান বলেন, ‘বিগত সময়ে আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন করে দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। সেই আস্থাটুকু ধরে রাখার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

পুলিশ প্রধান বলেন, ‘তাবলীগের উভয়পক্ষের মুরুব্বিদের সঙ্গে সভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ইজতেমা আয়োজক কমিটির উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের মধ্যে যে মতবিরোধ সেটা নিরসনের আহ্বান জানিয়েছি।

তারা আমাদের কথা দিয়েছেন, ইজতেমায় একপক্ষ অপরপক্ষকে সহযোগিতা করবেন। আমরা বিশ্বাস করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উভয়পক্ষ আমাদের সহযোগিতা করবেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...